ঝালকাঠিতে মাছের ঘেরে বিষ প্রয়োগের প্রতিবাদে মানববন্ধন।
- আপডেট সময় : ০৩:৫২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১ ১১৮ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসি।
মঙ্গলবার (১৮ মে) সকাল সাড়ে দশটায় কুলকাঠি ইউনিয়নের হাড়িখালি গ্রাম বাসীর আয়োজনে মৎস্য খামারে বিষ প্রয়োগের প্রতিবাদে দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য গত (৭মে) শুক্রবার রাতের আঁধারে হাড়িখালী গ্রামের উচ্চ শিক্ষক বেকার যুবক মোঃ মাহাবুবুর রহমানের মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ মেরে ফেলে দুষ্ক্রীতরা। এঘটনায় ঘের মালিক বাদী হয়ে নলছিটি থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এক বছর পূর্বে ১ একর সম্পত্তির উপরে মাছের ঘের করে, মাছ চাষ করে আসছিলো হাড়িখালি এলাকার যুবক মাহাবুব তালুকদার। হটাৎ তাহার এমন উদ্যোগকের উপর ঈর্ষান্বিত হয়ে ব্যবসাকে বাধাগ্রস্ত করার জন্য বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলা হয় বলে মানববন্ধনে অভিযোগ করেন তিনি । মানববন্ধনে আরো বক্তরা বলেন দোষিদের খুঁজে বের করে দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি।

























