সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ভারতীয় ধরন ভয়ংকর, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ মে ২০২১ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়েব ডেস্ক

করোনার ভারতীয় ধরন আরও ভয়ংকর উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৯ মে) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পূর্বাচল প্রকল্পে ‘মূল অধিবাসী ও সাধারণ ক্ষতিগ্রস্ত’ এ দুটি ক্যাটাগরিতে মোট ১ হাজার ৪৪০টি প্লট বরাদ্দপত্র প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারির সময় আপনারা মাস্ক পরে থাকবেন, সাবধানে থাকবেন। কারণ নতুন একটা ভাইরাস এসেছে, এটা আরও বেশি ক্ষতিকর, যাকে ধরে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।
যারা বিক্ষিপ্তভাবে ঈদে বাড়ি ফিরছেন তারা গ্রামে থাকা স্বজনদের মৃত্যুঝুঁকিতে ফেলতে যাচ্ছেন মন্তব্য করে তিনি আরও বলেন, জানি ঈদের সময় মানুষ পাগল হয়ে গ্রামে ছুটছেন, এই যে, আপনারা একসঙ্গে বাড়ি ‍যাচ্ছেন, চলার পথে- ফেরিতে হোক বা গাড়িতে হোক, আর লঞ্চে হোক কার যে করোনাভাইরাস আছে আপনি জানেন না। সুতরাং আপনি সেটা বয়ে নিয়ে যাচ্ছেন আপনার পরিবারের কাছে। মা-বাবা, দাদা-দাদি ও ভাইবোন যারাই থাকুক বাড়িতে আপনি কিন্তু তাদের সংক্রমতি করবেন। তাদের জীবনটাও মৃত্যুঝুঁকিতে ফেলে দেবেন আপনি।

প্রধানমন্ত্রী বলেন, একটা ঈদে নিজের ঘরে থাকতে কী ক্ষতিটা হয়? কাজেই ছোটাছুটি না করে যে যেখানে আছেন, সেখানে থাকেন। সেখানেই নিজের মতো করে ঈদটা উদযাপন করেন। আমাদের প্রতিবেশী দেশে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। কাজেই আগে থেকে আমাদের সুরক্ষিত থাকতে হবে। আমাদের সেভাবেই চলতে হবে যেন আমরা সবাই করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে বেঁচে থাকতে পারি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতীয় ধরন ভয়ংকর, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর।

আপডেট সময় : ০৯:০৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ মে ২০২১