সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

যৌতুক না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, স্বামী গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১ ৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি পারিজাত এলাকায় যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের পর শ্বাসরোধে হত্যাচেষ্টার ঘটনায় স্বামী কাইয়ুম হোসেন জহিরকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মে) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার কাইয়ুম বরিশাল জেলার বাবুগঞ্জ থানার চরঠাকুর মল্লিক এলাকার বাসিন্দা।

স্ত্রীর দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, ৫ বছর আগে শিরীন বেগমের (২৫) সঙ্গে কাইয়ুম হোসেনের বিয়ে হয়। তাদের তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। গৃহবধূ শিরীন বেগম স্থানীয় একটি সোয়েটার কারখানায় চাকরি করতেন। ৩ মে দুপুরে শিরীন কারখানা থেকে বাসায় খেতে আসলে তার স্বামী কাইয়ুম তার কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করেন।

শিরীন যৌতুকের টাকা দিতে অস্বীকার জানালে তাকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাচেষ্টা করেন। চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। প্রতিবেশীরা শিরীনকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। এ ঘটনায় শিরীন বেগম নিজে বাদী হয়ে বুধবার কোনাবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেন।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, অভিযোগের ভিত্তিতে শিরীনের স্বামী কাইয়ুমকে বুধবার রাতেই গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যৌতুক না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, স্বামী গ্রেফতার।

আপডেট সময় : ১১:১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১