সংবাদ শিরোনাম ::
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

গৌরনদীতে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলো তিনজন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ মে ২০২১ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:::বরিশালের গৌরনদী উপজেলার নীলখোলা এলাকায় জমিজমা নিয়ে বিরোধের সূত্র ধরে প্রতিপক্ষ যুবককে ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেছে দুই যুবক ও এক নারী।

গৌরনদী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, রোববার দুপুরে তার মুঠোফোনে কল করে এক ব্যক্তি অবহিত করেন যে ভুরঘাটা থেকে মাহিন্দাযোগে ইয়াবা নিয়ে টরকী যাচ্ছে মাহিন্দা চালক। এমনকি সে (তথ্যপ্রদানকারী ব্যক্তি) ওই মাহিন্দ্রায় রয়েছে। পরে টরকী নীলখোলা এলাকায় মহাসড়কের ওপর ওই মাহিন্দ্রাটিকে থামানোর জন্য সিগন্যাল দেই। মাহিন্দ্রাটি থামানোর পরপরই দুই যুবক পালিয়ে যাচ্ছিলো। এসময় তাদের দেহ তল্লাশী করে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ
উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামের সেকেন্দার মৃধার পুত্র আমির মৃধা (৩০) ও বড় কসবা এলাকার আনোয়ার তালুকদারের পুত্র হৃদয় তালুকদারকে (১৯) আটক করি।

পরবর্তীতে আটক দুইজনকে থানায় নিয়ে আসলে তারা (আটককৃতরা) জানান, আগৈলঝাড়া উপজেলার ভাল্লুকশী গ্রামের মাইনুদ্দিন মৃধার স্ত্রী শাহিনা বেগমের সাথে একই গ্রামের মাহিন্দ্রা চালক নাইম মৃধার জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। রোববার দুপুরে ওই মহিলা মাহিন্দ্রা চালক নাইম মৃধাকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেয়ার জন্য আটককৃত আমির ও হৃদয়কে নিয়ে পরিকল্পনা করে নিজেরাই ফেঁসে যায়।

গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান জানান, এঘটনায় আটককৃত দুইজনসহ পলাতক শাহিনা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গৌরনদীতে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলো তিনজন।

আপডেট সময় : ১১:৩৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ মে ২০২১