সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

টাকা না দেওয়ায় আনসার সদস্যের হাতে নির্যাতনের শিকার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
গেট পাস থাকার পরও দাবিকৃত টাকা না দেয়ায় ঢাকা শিশু হাসপাতালে আনসার সদস্যের হাতে নির্যাতনের শিকার হলেন সদ্য ভূমিষ্ঠ সন্তানের বাবা-মা।

অন্যায়ের প্রতিবাদ করায় হাসপাতাল কক্ষে আটকে রেখে নবজাতকের বাবাকে করা হয় মারধর। এ ঘটনায় বিব্রত সেখানকার চিকিৎসকরা দুঃখ প্রকাশ করেছেন। অভিযুক্ত আনসার সদস্যদের শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীরা।
দুদিন আগে সন্তানের মা হয়েছেন রাজধানীর আদাবরের বাসিন্দা মৌসুমী। বুধবার থেকে ভর্তি আছেন হাসপাতালে।

শনিবার (২৪ এপ্রিল) সকালে হঠাৎ সিজার পরবর্তী যন্ত্রণা শুরু হলে স্বামীকে খবর দেয়া হয়। তার স্বামী সবুজ হাসপাতালের গেটে আসতেই বাধা দেন দুই আনসার সদস্য।
গেট পাস থাকার পরও অবৈধভাবে তারা সবুজের কাছে টাকা দাবি করলে তা দিতে রাজি না হাওয়ায় টেনেহিঁচড়ে একটি কক্ষে নিয়ে গিয়ে মারধর করেন ওই আনসার সদস্যরা।
এসময় মৌসুমী চারতলার ওয়ার্ড থেকে ড্রেসিং করাতে নিচে নেমে স্বামী সবুজকে মারধর করতে দেখে প্রতিবাদ করলে তাকেও নির্যাতনের শিকার হতে হয়।
নির্যাতিত সবুজ বলেন, ‘তারা আমাকে প্রশাসনের অনুমতি নিয়ে আসতে বলে। আমাকে জানায়—ডাক্তার ডাকলেও ঢুকতে দেওয়া যাবে না। প্রায় ৫ জন মিলে আমাকে নির্যাতন করেছে।’
গেট পাস থাকলেও অর্থ না দিলে রোগীর স্বজনদের হাসপাতালের ভেতর ঢুকতে দেওয়া হয় না বলে অভিযোগ রয়েছে।
চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের সঙ্গে এমন আচরণ কাম্য নয় জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন হাসপাতালের চিকিৎসকরা।
এ প্রসঙ্গে স্বাধীনতা চিকিৎসক পরিষদের ঢাকা শিশু হাসপাতালের সাধারণ সম্পাদক বলেন, যে ঘটনাটা ঘটেছে—এর জন্য চিকিৎসক হিসেবে আমি লজ্জিত।
ঘটনার সত্যতা পাওয়ায় দুই আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা জহুরুল ইসলাম।
সরকারি হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের এমন দৌরাত্ম্যের প্রতিকার চান চিকিৎসকরাও।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টাকা না দেওয়ায় আনসার সদস্যের হাতে নির্যাতনের শিকার।

আপডেট সময় : ০৬:৫১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১