বাউফলে গৃহবধূকে নির্যাতনের অভিযোগে আটক ৯।
- আপডেট সময় : ১১:১৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১ ১২০ বার পড়া হয়েছে

মো. জসীম উদ্দিন, বাউফল :: পটুয়াখালীর বাউফলের চন্দ্রদীপ ইউপির নির্বাচনকে কেন্দ্র করে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনায় স্বামীকে রক্ষা করতে এগিয়ে আসা এক গৃহবধূকে মারধরের ভিডিও ফেইসবুকে ভাইরাল হওয়ায় ৯ জন কে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রাতে পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মাদ শহীদুল্লাহর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেলের নেতৃত্বে বাউফল থানা ও ডিবির চৌকশ টিম ফেইসবুকে ভাইরাল হওয়ায় উক্ত ভিডিও থেকে আসামীদের শনাক্ত করে ০৯ জন আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন- চন্দ্রদীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড চর মেয়াজান এলাকার মো. শাকিল হোসেন ওরফে শাকিল ডাক্তার (৪০), মো. শাহআলম গাজী (৫০), মোঃ জাফর হাং (৪০), মোঃ হৃদয় বিশ্বাস (১৯), মোঃ সজিব হাওলাদার (১৯), মোঃ মনির মৃধা (৩৫), পারভেজ মীর(৩৫), ইউসুফ মৃধা (৩০) এবং মোঃ আজিজুল হক (৪৫)।
















