সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

বাবুগঞ্জে লকডাউনে চালক ও ব্যবসায়ীরা বিপাকে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১ ১৫৬ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ ( বরিশাল) প্রতিনিধি।।
লকডাউনে গণপরিবহনের চালকসহ ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। লকডাউনের ৩য় দিনে বুধবার সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ডগুলোতে যাত্রী না পাওয়ায় চালকদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে।
করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকারের বেধে দেওয়া লকডাউন ও স্কুল – কলেজ বন্ধ থাকায় রাস্তায় তেমন যাত্রী দেখা যাচ্ছে না।অপরদিকে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজার ও বিপনি-বিতানে ব্যবসায়ীরা অলস সময় পার করছেন।

বাবুগঞ্জ বন্দর বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, করোনার সংক্রমণের কারনে প্রায় এক বছর যাবত ব্যবসায় লোকসান গুনতে হচ্ছে। ঈদকে সামনে রেখে ব্যবসা প্রতিষ্ঠান সাজানোর জন্য ব্যাংক থেকে লোন নিয়েছি। আবার দেশে করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকার লকডাউন ঘোষণা করেছেন। এভাবে চলতে থাকলে সংসার চালানো এবং ব্যাংকের লোন পরিশোধ করা দুষ্কর হয়ে যাবে।

বাবুগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী সুমন জানান, লকডাউনের জন্য পরিবহন খরচ বেড়ে গেছে। তাছাড়া লকডাউনের জন্য আগের মত ক্রেতা আসছেনা। বেচাকেনা আগের চেয়ে অনেক কম। এভাবে চলতে থাকলে পথে বসতে হবে।

অপরদিকে করোনাভাইরাসের প্রভাবে হোম কোয়ারেন্টাইনে থাকায় আয় রোজগার বন্ধ হয়ে গেছে অধিকাংশ শ্রমিকের।

দরিদ্র পরিবারের সদস্যদরা জানান, গত বছর অনেকে সাহায্য সহযোগিতা করলেও এ বছর কেউ এগিয়ে আসছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে লকডাউনে চালক ও ব্যবসায়ীরা বিপাকে।

আপডেট সময় : ১২:৪৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১