সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

র‌্যাব-৮ এর ভ্রাম্যমান অভিযানে ১১,৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯ ২৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল র‌্যাব-৮ এর ভ্রাম্যমান অভিযানে ১১,৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার।

বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ীরা ঝালকাঠি জেলার নলছিটি থানাসহ জেলার বিভিন্ন থানা এলাকায় নিষিদ্ধ পলিথিন মজুদ, সংরক্ষণ ও বিভিন্ন প্রকারের ব্যাগ তৈরি করে বাজারজাত করে আসছে, এতে করে পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। র‌্যাব-৮, বরিশাল ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ১১ নভেম্বর ২০১৯ তারিখে আনুমানিক ১৯.২৫ ঘটিকা হতে ২০.৩০ ঘটিকা পর্যন্ত ঝালকাঠি জেলার নলছিটি থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নির্মূল করার লক্ষ্যে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০৩(তিন) জন ব্যক্তিকে আটক করেন। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ নুরুজ্জামান(২৭), পিতাঃ আতাহার হোসেন, (২) মোঃ নাজিম(২৬), পিতাঃ মোঃ নুরে আলম, (৩) মোঃ মাহফুজুর রহমান(৩০), পিতাঃ আলতাফ হোসেন, সর্বসাংঃ ফয়রা, থানাঃ নলছিটি, জেলাঃ ঝালকাঠি বলে জানায়। উক্ত আসামীদের গুদাম তল্লাসী করে মজুদকৃত মোট ১১,৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। আসামীদের নিষিদ্ধ পলিথিন রাখার কারণ জিজ্ঞাসাবাদ করলে তারা কোন সদুত্তর দিতে পারেনি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল হালিম,পরিচালক পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয় এর নিকট দোষ স্বীকার করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ১নং আসামী মোঃ নুরুজ্জামান’কে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ও ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড, ২নং আসামী মোঃ নাজিম এবং ৩নং আসামী মোঃ মাহফুজুর রহমান উভয়কে ২৫,০০০/-(পঁচিশ হাজার) টাকা জরিমানা ও ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন সরাসরি ঝালকাঠি জেলা কারাগারে প্রেরণ করেন এবং উদ্ধারকৃত অবৈধ পলিথিন মোবাইল কোর্টে জব্দ করেন। পরবর্তীতে এ ধরণের কর্মকান্ড না করার জন্য নির্দেশ প্রদান করেন। র‌্যাবের এ ধরণের অভিযানে স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ সাধুবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

র‌্যাব-৮ এর ভ্রাম্যমান অভিযানে ১১,৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৭:১৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯