১২ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ একটি চিহ্নিত কুচক্রী মহল মিথ্যা অপপ্রচারে মেতে উঠেছে সার্ভেয়ার আবু হানিফকে নিয়ে সৌদি আরবের উপহারের খেজুর নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি, বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের ব্যাখ্যা। বাবুগঞ্জ–মুলাদীতে ইউপি ও উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী আহ্বান এবি পার্টির ইরানে হামলা করার মতো ‘আর কিছুই নেই’, যুদ্ধ শেষ শিগগিরই বাবুগঞ্জে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, প্রস্তুত ইট ধ্বংস, জরিমানা বাবুগঞ্জে ৩২৬ পিস ইয়াবাসহ বিএনপি ওয়ার্ড সভাপতি গ্রেফতার, উদ্ধার নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকা বরিশাল আদালতে ভাঙচুর/ বিএনপিপন্থী ৯ আইনজীবীকে হাইকোর্টের ক্ষমা বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত
সাহায্য করার কথা বলে দুই সন্তানের জননীকে (৩৫) ধর্ষণ। আজকের ক্রাইম নিউজ

সাহায্য করার কথা বলে দুই সন্তানের জননীকে (৩৫) ধর্ষণ। আজকের ক্রাইম নিউজ

অনলাইন ডেস্ক::সাহায্য করার কথা বলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুই সন্তানের জননীকে (৩৫) ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর ব্যানডিস কারখানা এলাকায় এ ঘটনাটি ঘটে।ঘটনার পর অভিযুক্ত ধর্ষক হান্নানুর রহমান রতন (৫৭) পালিয়ে যায়। পুলিশ প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পেয়েছে। ঘটনার পর অভিযুক্ত ধর্ষক রতন এলাকা ছেড়ে পালিয়ে যাওয়া তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।ধর্ষণের শিকার নারীর বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকার দিন মজুরের স্ত্রী দুই সন্তানের জননী ৪/৫ মাস আগে ব্রেনস্ট্রোকে অসুস্থ্য হয়ে পড়ে। তিনি এলাকাবাসীর নিকট থেকে অর্থ সাহায্য নিয়ে চিকিৎসা করে আসছিল।

গত ৫/৬ দিন আগে ঐ ধর্ষিতার সাথে হান্নানুর রহমান রতনের দেখা হলে তাকে অর্থ সাহায্য দেওয়ার আশ্বাস দেন। সোমবার সকাল সাড়ে ১০টায় দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকার ব্যানডিস কারখানার পাশে রতনের ব্যাক্তিগত অফিসের ৩য় তলার একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে হুমকি-ধমকি দিয়ে তাড়িয়ে দেয়।

বিষয়টি ঐ নারী কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান মোশাররফ ওমরকে জানালে তিনি থানা পুলিশকে জানায়। প্রাথমিক তদন্তে সোনারগাঁও থানার (এসআই সৈয়দ আজিজুল হক ঘটনা স্থলে গিয়ে তদন্ত করে ধর্ষণের আলামত পান এবং ঐ নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

সোনারগাঁও থানার এসআই সৈয়দ আজিজুল হক জানান, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ঘটনার পর অভিযুক্ত ধর্ষক রতন এলাকা ছেড়ে পালিয়ে যাওয়া তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019