সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আওয়ামী লীগ থেকে বহিস্কৃত ও পদত্যাগী চেয়ারম্যান মিন্টুর ভিজিডির চাল বিতরণ নিয়ে প্রশ্ন ! আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায়
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত না মেনে স্বাধীনতার প্রতীক নৌকার বিরোধীতা করায় আওয়ামী লীগ থেকে আজীবন বহিস্কৃত নেতা ও পদত্যাগী ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টুর ভিজিডির চাল বিতরণ করা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত
বানারীপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মিন্টু বিদ্রোহী মেয়র প্রার্থী হন ।

এর ফলে তাকে দলীয় পদ থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়।

এদিকে তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাবস্থায় কিভাবে পৌরসভার ভোটার হয়েছিলেন সেই বিষয়টি নিয়েও সচেতন মহলে প্রশ্ন রয়েই গেছে।

যে ব্যক্তি বাংলাদেশ আওয়ামী লীগের সিদ্ধান্ত অমান্য করে নৌকার বিরোধীতা করে আজীবনের জন্য দল থেকে বহিস্কৃত হলেন ও চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন তিনি কিভাবে ইউনিয়ন পরিষদে সরকারি কর্মসূচিতে অংশ নিয়ে ভিজিডির চাল বিতরণ করলেন এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও প্রশ্নের সৃস্টি হয়েছে। জানা গেছে

, মঙ্গলবার (২ মার্চ) সকালে সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদে সুবিধাভোগীদের মাঝে ভিজিভি কার্ডের এ চাল বিতরণ করা হয়।

জিয়াউল হক মিন্টু ও ট্যাগ অফিসারের দায়িত্বরত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রাণী সেন এবং পুলিশসহ ইউপি সদস্যরা এ চাল বিতরণ করেন।

এসময় ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন সরদারকে কার্ডের চাল বিতরণের সময় দেখা যায়নি।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার মুঠোফোনে বার বার কল করলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।

এদিকে জানা গেছে, কোন জনপ্রতিনিধি যদি ফৌঁজদারী মামলার এজাহার ও চার্জশীটভূক্ত আসামী হন তবে তিনি স্থানীয় সরকার বিভাগের আইনের ৩৪ এর ‘খ ‘ধারায় সাময়িক বরখাস্ত হবেন। তবে সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির হত্যা মামলার চার্জশীটভূক্ত আসামী হয়েও টানা দু’ মেয়াদ নির্বিঘ্নে ও বীরদর্পে চেয়ারম্যানের দায়িত্ব পালণ করেন। তাকে সাময়িক বরখাস্ত না করা নিয়ে আজও ‘প্রশ্নবিদ্ধ’ হয়ে আছে বিষয়টি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আওয়ামী লীগ থেকে বহিস্কৃত ও পদত্যাগী চেয়ারম্যান মিন্টুর ভিজিডির চাল বিতরণ নিয়ে প্রশ্ন ! আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৯:৪৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১