সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

দামুড়হুদায় ইজিবাইক চালকদের ধর্মঘট:যতদিন চুয়াডাঙ্গায় যেতে না দিবে ততদিন পর্যন্ত ধর্মঘট চলবে: আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১ ১৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো: জাকিরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রতিনিধি::-

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলায় অ‌টো‌রিক্সা (ই‌জি বাইক) মা‌লিক-চালক শ্রমিক স‌মি‌তি চুয়াডাঙ্গা-য‌শোর ভায়া জীবননগর মহা সড়ক অব‌রোধ বি‌ক্ষোভ মানববন্ধন ক‌রে‌ছে। যাত্রীবা‌হি অ‌টো‌রিক্সা চুয়াডাঙ্গা জেলা শহ‌রে ঢুক‌তে না দেওয়া, অ‌টো‌রিক্সা ভাংচু‌র ও চাল‌কদের মার‌ধো‌রের প্রতিবা‌দে ও সুষ্ঠ সমাধা‌নের জন‌্য এই আ‌ন্দোলন করা হ‌য়ে‌ছে।
আজ বুধবার (১৩ জানুয়া‌রি) সকাল সা‌ড়ে ১০ টা থে‌কে দুপুর একটা পর্যন্ত এই আ‌ন্দোলন হ‌য়।

সংবাদ পে‌য়ে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ ও আইনশংখলা বাহিনী ঘটনাস্থ‌লে উপ‌স্থিত হয়ে আ‌ন্দোলনকারী‌দের সা‌থে কথা ব‌লে এবং মোবাই‌লে জেলা প্রশাসক‌কে বিষয়টা অবগত করান।

এসময় জেলা প্রশাসক নজরুল ইসলাম আ‌ন্দোলনকারী‌দের সা‌থে কথা বলার জন‌্য ৫ সদস্য নেতৃবৃন্দ‌কে নি‌য়ে তিনার কার্যাল‌য়ে যাওয়ার জন‌্য ব‌লেন। প‌রে এ‌সিল‌্যান্ড জেলা প্রশাস‌কের কথাটা জা‌নি‌য়ে অব‌রোধ তু‌লে নেওয়ার জন‌্য ব‌লেন। জেলা প্রশাস‌কের কথায় আশ্বস্থ হ‌য়ে অব‌রোধ তু‌লে সড়ক ছে‌ড়ে সড়‌কের দুধা‌রে তারা মানববন্ধন করে।

দুপুর দুইটার দি‌কে আ‌ন্দোলনকারীরা দামুড়হুদা শেখ রা‌সেল স্টে‌ডিয়া‌মে সমা‌বেশ ক‌রেন, সমা‌বে‌শে বক্তব‌্য রা‌খেন সভাপ‌তি ইয়া‌মিন হো‌সেন, সে‌ক্রেটারী ত‌রিকুল ইসলাম, দামুড়হুদা সদর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান ও আব্দুল ওয়াদুদ শাহ্ ক‌লে‌জের বিজ্ঞান বিভা‌গের প্রধান প্রফেসর শ‌রিফুল আলম মিল্টন প্রমুখ।

জেলা প্রশাস‌কের সা‌থে আ‌লোচনা শে‌ষে মা‌লিক-চালক শ্রমিক স‌মি‌তির সভাপ‌তি ইয়া‌মিন হো‌সেন, সে‌ক্রেটারী ত‌রিকুল ইসলাম ছোটন জানান, আমরা জেলা প্রশাস‌কের ডা‌কে সাড়া দি‌য়ে আ‌লোচনায় ব‌সে‌ছিলাম। আ‌লোচনা ফ‌লোপ্রসু হওয়ায় দুপুর একটার দি‌কে আমা‌দের আ‌ন্দোলন আপা‌তোত সমাপ্ত ঘোষনা ক‌রে‌ছি।

দামুড়হুদা উপ‌জেলা সহকারী কমিশনার (ভূমি) সু‌দীপ্ত কুমার ‌সিংহ জানান, ডি‌সি স‌্যা‌রের সা‌থে মা‌লিক-চালক স‌মি‌তির নেতৃবৃন্দর ফলপ্রসু আ‌লোচনা হ‌য়ে‌ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দামুড়হুদায় ইজিবাইক চালকদের ধর্মঘট:যতদিন চুয়াডাঙ্গায় যেতে না দিবে ততদিন পর্যন্ত ধর্মঘট চলবে: আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:১৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১