সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব

স্কুল-কলেজের সভাপতি দুইবারের বেশি নয় : হাইকোর্ট। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১ ২৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
যেকোনো স্কুল,কলেজ ও মাদরাসার গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে এক ব্যক্তি পর পর দুবার থাকতে পারবেন না বলে এক পর্যবেক্ষণে উল্লেখ করেছেন হাইকোর্ট।

একটি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির বৈধতা সংক্রান্ত রিট খারিজ করে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই পর্যবেক্ষণ দেন।

একইসঙ্গে বিষয়টি স্কুল,কলেজ ও মাদরাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি বিধিমালায় সংযোজনের পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। এই পর্যবেক্ষণের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ) ও সবগুলো শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠাতে বলেছেন আদালত।

এর আগে, ‘কোনো ব্যক্তি পর পর দুইবার স্কুল,কলেজ ও মাদরাসার গর্ভনিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি বা সদস্য হতে পারবেন না,’ বলে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি পরামর্শ দিয়েছিলেন আদালত।

আদালতে ওই সময় রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ন কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

অ্যাডভোকেট মো. হুমায়ন কবির বলেন, স্কুল,কলেজ ও মাদ্রাসার গর্ভনিং বডি ও ম্যানেজিং কমিটি বিধিমালা ২০০৯ এর কোথাও সভাপতি বা সদস্য কতবার হতে পারবে, সে বিষয়ে কোনো সুস্পষ্ট বিধান নেই। বিষয়টি নজরে আসার পর হাইকোর্ট কোনো স্কুল,কলেজ ও মাদরাসার গর্ভনিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি বা সদস্য কোনো ব্যক্তি পরপর দুইবার হতে পারবেন না বলে বিধিমালা তৈরি করতে পরামর্শ দেন।

মামলার বিবরণে জানা যায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফুলগাছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন অভিভাবক সদস্য নুরুল হক। রিটে তিনি একই ব্যক্তি বা ব্যক্তিরা ২০১৪ সাল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একাধিকবার সভাপতি বা সদস্য নির্বাচিত হওয়ার বিষয়টি চ্যালেঞ্জ করেন। আদালত ওই রিট আবেদন খারিজ করে এমন রায় দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্কুল-কলেজের সভাপতি দুইবারের বেশি নয় : হাইকোর্ট। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৪৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১