সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯ ২৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল নগর ও গৌরনদী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। শনিবার (০২ নভেম্বর) রাতে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। তাদের মরদেহের সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্তের জন্য হাসপাতালের লাশ রাখা কক্ষে প্রেরণ করা হয়েছে। জানাগেছে, বরিশালের গৌরনদীতে মোটরসাইকেলের ধাক্কায় সুমিতা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত সুমিতা বেগম গৌরনদী পিঙ্গলাকাঠী এলাকার মৃত আঃ মজিদ গাজীর স্ত্রী।

শনিবার (০২ নভেম্বর) দুপুরে বাড়ির সামনের রাস্তা পাড় হতে গিয়ে তাকে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে সে গুরুত্বর আহত হলে প্রথমে স্থানীয় ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান।

অপরদিকে বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোড ১ নম্বর পুল সংলগ্ন এলাকায় বালুবাহি ট্রাকের চাপায় নুরজাহান ((৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সে উজিরপুর উপজেলার বাসিন্দা বজলু খানের স্ত্রী।

স্বজনরা জানান, বরিশাল নগরের কাউনিয়া মেয়ে মমতাজের বাড়ি থেকে নগরের দরগাহবাড়ি এলাকায় অটোরিক্সা যোগে বেড়াতে যাচ্ছিলেন। ড়পথিমধ্যে সিঅ্যান্ডবি রোডের ১ নম্বর পুলের ঢালে অটোরিক্সা থেকে নামেন নুরজাহান। অটোরিক্সা থেকে নামা মাত্রই বালুবাহি একটি ট্রাক তাকে চাপা দিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ৮ টার দিকে তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে ঘাতক ট্রাকটিকে চালকসহ আটক করে স্থানীয়রা পুলিশের হাতে সোপার্দ করেছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার এসআই তানজিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে।

আপডেট সময় : ০৯:৫৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯