সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

পুলিশকে আরও শক্তিশালী ও কার্যকর করতে কাজ চলছে’: প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১ ১৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: ‘পুলিশ বাহিনী অত্যন্ত সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। নানা ধরনের অপরাধ দমনে পুলিশকে আরো শক্তিশালী ও কার্যকর করার লক্ষে কার্যক্রম চলছে, আধুনিক অস্ত্র, পোশাক, ঝুঁকিভাতা, টিফিন ভাতা প্রদানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হচ্ছে।’
আজ শনিবার (৩ জানুয়ারি) সকালে ৩৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

প্রধানমন্ত্রী বলেন- ‘আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ পুলিশ প্রশংসনীয় ভূমিকা পালন করছে। জাতিসংঘ মিশনেও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে প্রশংসিত হয়েছে। মহিলা পুলিশদেরও ভূয়সী প্রশংসা শুনতে পাই।’ তিনি বলেন, ‘পুলিশ বাহিনী অত্যন্ত সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। নানা ধরনের অপরাধ দমনে পুলিশকে আরো শক্তিশালী ও কার্যকর করার লক্ষে কার্যক্রম চলছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, অপরাধ দমন ও নিয়ন্ত্রণে পুলিশের বিভিন্ন ইউনিট যেমন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ, শিল্প পুলিশ গড়ে তোলা হয়েছে। পুলিশ বাহিনীর উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে শেখ হাসিনা বলেন- ১৯৯৬ সালে ক্ষমতায় গ্রহণের পর দেখি পুলিশের বাজেট মাত্র ৮৫০ কোটি টাকা। পরবর্তীতে তা এক হাজার ২৫০ কোটি টাকা কর হয়েছে। পুলিশের রেশনভাতা ২০ শতাংশ থেকে পর্য়ায়ক্রমে শতভাগ করা হয়।

শেখ হাসিনা আরও বলেন, ২০০৯ সালে ফের ক্ষমতায় এসে দেখি বাজেট মাত্র তিন হাজার কোটি টাকা। ২০২১ সালে এ বাজেট বৃদ্ধি করে ১৬ হাজার কোটি টাকারও বেশি বরাদ্দ দেয়া হয়। পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে আধুনিক অস্ত্র, পোশাক, ঝুঁকিভাতা, টিফিন ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। উন্নততর প্রশিক্ষণের জন্য স্টাফ কলেজ নির্মাণ করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশকে আরও শক্তিশালী ও কার্যকর করতে কাজ চলছে’: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৯:১৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১