সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

উগ্রপন্থী ইমাম হোসেন (৪৮) নামে এক এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯ ২৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালে উগ্রপন্থী বইসহ মো. ইমাম হোসেন (৪৮) নামে এক এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার রাতে তাকে শহরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব গ্রেপ্তার অভিযানের খবর জানিয়ে দাবি করেছে- ইমাম নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি সক্রিয় সদস্য।

বরিশাল র‌্যাব কার্যালয় রুপাতলী সদর দপ্তর থেকে প্রেরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইমাম হোসেন মাদারীপুরগামী একটি বাস থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে বিভিন্ন প্রকার উগ্রপন্থী লিফলেট ও বই উদ্ধার করা হয়েছে। ইমাম হোসেন বরিশালের মুলাদী উপজেলার তেরোচর গ্রামের মৃত আবুল হোসেন আকনের ছেলে।

র‌্যাব জানায়- সে লন্ড্রীর দোকানের পাশাপাশি স্থানীয় মসজিদে ইমামতি করে। এবং শীর্ষ জেএমবি সদস্য মো. সুলতান নাসির উদ্দিন ওরফে নাসিরের সান্নিধ্য পেয়ে সে জেএমবি কর্মকান্ডে অনুপ্রাণিত হয়। এমনকি দাওয়াতি কাজ পরিচালনার জন্য রাজধানী ঢাকা ও বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে গমন করে। বর্তমানে সে তার নিজের পেশার আড়ালে ছদ্মবেশে আত্মগোপন করে উগ্রপন্থী কর্মকান্ড নতুনভাবে দেশব্যাপী গুছিয়ে আনতে পরিকল্পনা মোতাবেক কাজ করে আসছিল। গ্রেপ্তারের পরে জিজ্ঞাসাবাদে সে এমনটা স্বীকার করেছে বলে জানায় র‌্যাব।

এই ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব কার্যালয় সূত্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উগ্রপন্থী ইমাম হোসেন (৪৮) নামে এক এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আপডেট সময় : ১১:১৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯