সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

একবার অর্ডার করা খাবার ৪২ বার পাঠাল ফুডপান্ডা! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
অনলাইন অ্যাপের নতুন এক সমস্যা দেখল ফিলিপাইনবাসী। একবার খাবার অর্ডার করে ৪২ বার খাবারের প্যাকেট পেয়েছেন এক ব্যক্তি। ঘটনা ফিলিপাইনের সেবু শহরে।

মূলত প্রযুক্তিগত ত্রুটির কারণেই এমনটা হয়েছে বলে জানা গেছে।
সেবু শহরের এক বাসিন্দা তার সাত বছরের শিশু এবং তার দাদীর জন্য দুই বাক্স ফ্রায়েড চিকেন ফিলে এবং ভাতের অর্ডার করেছিলেন ফুডপান্ডায়। তবে ধীরগতির ইন্টারনেটের কারণে তার অর্ডার করতে বেশ ঝামেলা পোহাতে হয়।

অর্ডার করার কিছুক্ষণ পর তিনি দেখতে পান একে একে ৪২ ডেলিভারি বয় খাবার নিয়ে তার বাড়িতে হাজির হয়েছেন। বিল নিয়েও পড়তে হয় ঝামেলায়। যেখানে বিল হওয়ার কথা ছিল ফিলিপাইনের মুদ্রায় মাত্র ১৮৯ পিএইচপি, সেখানে বিল এসেছে ৭৯৪৫ পিএইচপি।
এদিকে ডেলিভারি বয়দের ভিড়ে কারণে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা বারাঙ্গায় মাবোলো প্রায় থমকে গিয়েছিল।
এ সময় পুরো ঘটনাটি ফেসবুকে লাইভ করছিলেন ওই শিশুরই এক প্রতিবেশী। শিশুর দাদীর কথা মতো সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত খাবার কেনার কথা ফেসবুক লাইভে জানানো হয়। শেষমেশ, তাদের সাহায্য করতে এগিয়ে আসেন প্রতিবেশীরা। তারাই অতিরিক্ত খাবারের প্যাকেটগুলো কিনে নেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একবার অর্ডার করা খাবার ৪২ বার পাঠাল ফুডপান্ডা! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৩৮:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০