সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

স্বামীর অত্যাচারে দুগ্ধদানকারী এক মায়ের মৃত্যু তিন মাসের শিশু খুঁজছে মাকে। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: মাগুরায় যৌতুকের জন্য স্বামীর অত্যাচারে দুগ্ধদানকারী এক মায়ের মৃত্যু হয়েছে। তার নাম আছমা খাতুন (২২)। তার তিন মাস বয়সী এক পুত্রসন্তান রয়েছে। অবুঝ শিশুটি দুধ খাওয়ার জন্য বারবার মাকে খুঁজছে। এমনই এক হৃদয় বিদারক দৃশ্য দেখা গেল হাসপাতাল চত্বরে।

সোমবার (১৬ নভেম্বর) সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী মহব্বত আলীকে আটক করেছে পুলিশ।

নিহতের চাচাতো ভাই মো. ফরিদ শেখ বলেন, ‘প্রায় পনের মাস আগে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের নূরালী মোল্যার ছেলে মহব্বত আলী মোল্যার সঙ্গে তার চাচাতো বোন আছমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী মহব্বত আলী আছমা খাতুনকে যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন। পাঁচ মাস আগে সুদের ওপর দুই লাখ টাকা নিয়ে জামাইয়ের হাতে তুলে দেন আসমার বাবা। তাতেও নির্যাতন বন্ধ হয়নি স্বামী মহব্বত আলীর। নির্যাতনের মাত্রা দিন দিন বেড়েই চলে। এরমধ্যে তিন মাস আগে আছমা একটি পুত্রসন্তানের জন্ম দেন।’

তিনি বলেন, ‘পুত্রের বয়স এখন তিন মাস। তারপরও স্বামীর অত্যাচার বন্ধ হয়নি। গত শুক্রবার মহব্বত আলীর স্বজনরা আছমা খাতুনের বাড়িতে মোবাইল করে জানান, তাদের মেয়ে (আছমা) খুব অসুস্থ। অসুস্থতার খবর পেয়ে আছমার মা ছায়রা খাতুন ছুটে যান মেয়ের বাড়িতে। শনিবার (১৪ নভেম্বর) তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।’

বিষয়টি আছমার চাচা ইউসুফ আলী আজ পুলিশকে জানালে পুলিশ তাৎক্ষণিকভাবে স্বামী মহব্বত আলী ও তার বাবা নূরালী মোল্যাকে আটক করে।

এ বিষয়ে মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) পারভেজ বলেন, ‘পুলিশ খবর পেয়েই অভিযুক্ত স্বামী মহব্বত আলী ও তার বাবা নূরালী মোল্যাকে আটক করেছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিশুটি বর্তমানে তার নানির হেফাজতে রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

নিহতের মা ছায়রা খাতুন বলেন, ‘একদিকে তার মেয়ের মৃত্যুর শোক অন্যদিকে তার নাতির মা হারানোর কান্নাকাটি তিনি সইতে পারছেন না। তিন মাসের শিশুপুত্রটি দুধ খাওয়ার জন্য বারবার মাকে খুঁজছে। এই দৃশ্য তারা কেউ সইতে পারছেন না।’

বর্তমানে শিশুটিকে সুজি রান্না করে খাওয়ানো হচ্ছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামীর অত্যাচারে দুগ্ধদানকারী এক মায়ের মৃত্যু তিন মাসের শিশু খুঁজছে মাকে। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৯:২৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০