সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

বাসাভাড়ার জন্য বৃদ্ধকে পিটিয়ে মারলেন বাড়ির মালিক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: বাসাভাড়ার টাকার জন্য মেহেদী হাসান (৭৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাড়ির মালিকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ শহরের ১৮নং ওয়ার্ডের নলুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান পেশায় মুরগী ব্যবসায়ী ছিলেন।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেদীর ছেলে আল আমিন একই এলাকার মো. রানার বাড়িতে ভাড়া থাকেন। গত মাসে ভাড়ার দেড় হাজার টাকা তিনি দেননি। এ টাকা আদায়ে রানা বৃহস্পতিবার রাতে মেহেদীর দোকান থেকে মুরগি নিয়ে যেতে চান।

এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আল আমিনকে ডেকে এনে মারধর করেন রানা। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে রানাসহ তার স্বজনরা মেহেদীকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাড়ির মালিকসহ এ ঘটনায় জড়িতরা পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাসাভাড়ার জন্য বৃদ্ধকে পিটিয়ে মারলেন বাড়ির মালিক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:২৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০