সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতে বরিশালে হেলথ ক্যাম্প। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: করোনা মহামারীর এই দুঃসময়ে মানুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অন্যান্য জেলার ন্যায় বরিশালেও শুরু হয়েছে ফ্র্রি হেলথ ক্যাম্প। প্রফেসর ডাঃ মোহাম্মদ রাশিদুল হাসানের সার্বিক তত্ত্বাবধায়নে ইনজিনিয়াস হেলথ কেয়ার ও সৌহার্দ্য ফাউন্ডেশনের উদ্যোগে বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালে এই চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়েছে।

‘নিজ বাড়ি নিজ হাসপাতাল, করোনামুক্ত বাংলাদেশ’ প্রকল্পের আওতায় দু’দিনব্যাপী ফ্রি-মেডিক্যাল ক্যাম্প টি আগামীকাল শুক্রবার শেষ হবে।

গত ৭ অক্টোবর ২০২০ তারিখ গোপালগঞ্জ থেকে শুরু হওয়া এই হেলথ ক্যাম্পের ভ্রাম্যমাণ দল বরিশাল ছাড়ও দেশের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মোট ১৪ টি জেলায় বিনামূল্যে চিকিৎসাসেবা দান করবে বলে জানিয়েছেন প্রফেসর ডাঃ মোহাম্মদ রাশিদুল হাসান।

এদিকে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বরিশাল শাখা ও ইসলামী ব্যাংক হাসপাতাল এই কার্যক্রমে সার্বিক সহায়তায় আজ বৃহস্পতিবার প্রথম দিনে বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালের ক্যাম্পে ৫শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষা সেবা দেয়ার রেজিষ্ট্রেশন করা হয়েছে।

আগামীকাল শেষ দিনে আরো ৫শত রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালের তত্তবধায়ক ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের জেলা সভাপতি ডাঃ মোঃ ইসতিয়াক হোসেন। তিনি বলেন, এতে বরিশালবাসী ব্যাপক উপকৃত হচ্ছে। আগামী দিনেও এমন উদ্যোগের প্রচেস্টা অব্যাহত থাকবে।

ইনজিনিয়াস হেলথ কেয়ারের চেয়ারম্যান প্রফেসর ডাঃ রাশেদুল হাসানের তত্ত্বাবধানে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আবদুল­াহ আল কাফি খান, ডাঃ মোঃ আরমান ফয়সাল, ডাঃ মাহমুদ হাসান, ডাঃ মোঃ সাখওয়াত হোসেন ও ডাঃ কামরুন নাহার অন্তরাসহ ৮ চিকিৎসক সেবা প্রদান করছেন। এছাড়াও বরিশালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সিদ্দিকুর রহমান ও ডাঃ মাসুম আহমেদ এই ক্যাম্পে প্রয়োজনানুযায়ী চিকিৎসা সেবা ও পরামর্শ দিচ্ছেন।

সেবা কার্যক্রমে প্রায় ১২শ রোগীকে ফ্রি ঔষধ প্রদান করছে অপসোনিন ফার্মা। দু’দিনব্যাপী এ ফ্রি-মেডিক্যাল ক্যাম্পের রোগীদের রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষা ফ্রি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতে বরিশালে হেলথ ক্যাম্প। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০