সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে জ্বীনের বাদশা পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ২। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৪:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০ ১৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: নরসিংদীতে মনোহরদীতে জ্বীন সেজে প্রতারনার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (০৯ নভেম্বর) ভোরে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- নরসিংদী জেলার মনোহরদী থানার বীরগাঁও গ্রামের মৃত- ইসমাইল মিয়ার ছেলে কথিত জ্বীন সোনাম উদ্দিন (৮০) ও নরসিংদী সদর থানার পশ্চিম দত্তপাড়া মহল্লার আসাদ মিয়ার ছেলে সাদিকুর রহমান ওরফে সিদ্দিক (৪৪)।
নরসিংদী জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক ও জেলা পুলিশ এর মিডিয়া সমন্বয়ক রুপণ কুমার সরকার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ৩ অক্টোবর নরসিংদী শহরের সিএন্ডবি রোডের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন ফারুক আহমেদ নামে এক ব্যক্তি। এসময় পাশে বসে থাকা সাদিকুর রহমান সিদ্দিক (প্রতারক) বলে উঠেন ১৪ বছর মামলা চালাইয়া জায়গার কোন হদিস পাইলাম না, সেই মামলার কাগজ পাইলাম সোনাম উদ্দিন হুজুরের কাছে গিয়ে।
ফারুক আহমেদ এর জমিজমা নিয়ে বিরোধ থাকায় ছদ্মবেশি প্রতারক সিদ্দিকের কথা বিশ্বাস করেন এবং তার জমি নিয়া বিরোধ থাকার বিষয়ে প্রতারক সিদ্দিক এর সাথে কথা বলেন। এসময় প্রতারক সিদ্দিক একটা মোবাইল নম্বরে ফোন করে সোনাম উদ্দিন হুজুরের সাথে কথা বলায় এবং কথিত হুজুর ফারুক আহমেদকে সরাসরি যেতে বলেন।
পরে ৪ অক্টোবর ফারুক আহমেদ প্রতারক সিদ্দিকের সাথে মনোহরদীর বীরগাঁও এলাকায় কথিত জ্বীনের বাদশা সোনাম উদ্দিনের কাছে যায়। প্রতারক জ্বীনের বাদশা সোনাম উদ্দিন আলখাল্লা পোশাক পড়ে জ্বীন সেজে কন্ঠ নকল করে কথা বলেন এবং ফারুকের মনে বিশ্বাস স্থাপন করায়। জমি ও ভালো চাকরী পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন ধাপে ফারুকের নিকট হতে ৩ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নেয় কথিত হুজুর। বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পরও কথামত কাজ না হওয়ায় ফারুক আহমেদ এর মনে সন্দেহ সৃষ্টি হয়।
গত ০৮ নভেম্বর এ ঘটনায় নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে মৌখিক অভিযোগ করেন ভুক্তভোগী ফারুক আহমেদ। পরে ডিবির এসআই তাপস কান্তি রায় তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের অবস্থান শনাক্ত করেন এবং অভিযান পরিচালনা করে মনোহরদী থানাধীন বীরগাঁও থেকে প্রতারক জ্বীনের বাদশা সোনাম উদ্দিন ও সাদিকুর রহমান ওরফে সিদ্দিককে গ্রেফতার করেন। এসময় প্রতারকদের নিকট হতে নগদ ৬০ হাজার টাকা, আংটি, পাথর, আলখাল্লা পোশাক উদ্ধার করা হয়।
একটি সংঘবদ্ধ প্রতারকচক্র জ্বীনের বাদশা সেজে প্রতারনা করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে বলে জেলা পুলিশের নিকট অভিযোগ রয়েছে বলেও জানায় পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নরসিংদীর মনোহরদীতে জ্বীনের বাদশা পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ২। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:১৪:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০