এবার ব্যাক ভর্তি গাঁজা বিক্রির সময় হাতে নাতে গৌরনদী পুলিশের হাতে গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ১১:৩২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০ ১৯৬ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
এবার ব্যাক ভর্তি গাঁজা বিক্রির সময় হাতে নাতে পুলিশের হাতে গ্রেফতার হলেন এক মাদক কারবারি। ৬ নভেম্বর শুক্রবর বরিশাল জেলার গৌরনদী উপজেলার লঞ্চঘাট এলাকা থেকে মইনুল ইসলাম হাওলাদার নামের ২৭ বছরের যুবকের কাছ থেকে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি কে গ্রেফতার করেন গৌরনদী মডেল থানা পুলিশ।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন সাংবাদিক দের জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক বেচা কেনা চলছে।
সাথে সাথে এস আই মোঃ শাহাবুদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে এক কেজি গাঁজাসহ মইনুল ইসলাম হওলাদার(২৭),পিতা-নান্না হাওলাদার, গ্রামঃ বাহেরঘাট, থানা-উজিরপুর কে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীর বিরুদ্ধে গৌরনধী মডেল থানার মামলা নং-৭, তারিখ-০৬/১১/২০২০, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১৯(ক) রুজু করা হয়।


























