সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

১৯ দিনের জমজ সন্তান ফেলে রেখে গেলেন মা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০ ২৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: মাদারীপুরের কালকিনিতে তুচ্ছ ঘটনার জের ধরে ১৯ দিন বয়সের জমজ দুই সন্তান স্বামীর বাড়িতে ফেলে বাবার বাড়িতে চলে গেছেন মা। এতে দুই নবজাতক নিয়ে চরম বিপাকে পড়েছেন বাবা।
পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার কাজীবাকাই এলাকার দক্ষিণ মাইজপাড়া গ্রামের ফজল মোল্লার ছেলে হাচান মোল্লার সঙ্গে পৌর এলাকার মিনাজদী গ্রামের ফজলে হাওলাদারের মেয়ে শানজিদা বেগমের প্রায় দেড় বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। ১৯ দিন আগে শানজিদা বেগম জমজ কন্যা সন্তানের জন্ম দেন।

পারিবারিক তুচ্ছ ঘটনার জের ধরে ওই দুই নবজাতক ফেলে গত মঙ্গলবার শানজিদা বেগম স্বামী বাড়ি থেকে তার বাবার বাড়িতে চলে যান।

এদিকে দুধ না পেয়ে দিন-রাত কাঁদছে নবজাতক দুই ফুটফুটে সন্তান। দুই নবজাতক সন্তান নিয়ে হিমসীম খাচ্ছেন হাচান মোল্লা।

হাচান মোল্লা বলেন, আমার স্ত্রী কারণে এবং অকারণে বাবার বাড়িতে চলে যায়। এবার আমার বাচ্চা দুটি ফেলে রেখে চলে গেছে। সে আর আসতে চায় না। এখন বাচ্চা দুটির কী হবে?

তবে শানজিদা বেগমের দাবি, শ্বশুরবাড়ির লোকজন অশান্তি করায় তিনি বাবার বাড়িতে চলে গেছেন।

এ ব্যাপারে কাজীবাকাই ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ মোল্লা বলেন, আসলে বিষয়টি দুঃখজনক। বিষয়টি সমাধান করে দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১৯ দিনের জমজ সন্তান ফেলে রেখে গেলেন মা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৩৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০