সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

বাসায় ফেরার পথে অন্তঃসত্ত্বা নার্সকে রাস্তা থেকে তুলে জঙ্গলে নিয়ে গণধর্ষণের চেষ্টা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: কুমিল্লায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে অন্তঃসত্ত্বা নার্সকে রাস্তা থেকে তুলে জঙ্গলে নিয়ে গণধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় মাথায় আঘাত পেয়েছেন ভুক্তভোগী। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউপির মোস্তফাপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রিয়াদ নামে একজনকে আটক করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতআরেক যুবক পলাতক।

স্থানীয়রা জানায়, কালির বাজার এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারে কাজ করেন ওই নার্স। বুধবার সন্ধ্যার পর কর্মস্থল থেকে বাড়িতে ফেরার পথে মোস্তফাপুর এলাকায় তাকে রাস্তা থেকে তুলে জঙ্গলে নিয়ে যায় চার যুবক। এরপর তাকে ধর্ষণের চেষ্টা করে। তাদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে মাথায় আঘাত পান তিনি। এরপর দৌড়ে পালিয়ে পুলিশের কাছে যান।

ওই নার্সের মামা জানান, আমার ভাগ্নি আন্তঃসত্ত্বা। এ অবস্থায়ই তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। কুমিল্লা কোতোয়ালি থানা ও নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রিয়াদ নামে এক যুবককে আটক করেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মাহবুব আলম বলেন, ভর্তির সময় ওই নার্স জানিয়েছেন- তাকে চারজন মিলে ধর্ষণের চেষ্টা করেছে। তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা। আমরা তাকে সেবা দিয়েছি। তিনি এখন সুস্থ আছেন।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল হক বলেন, গণধর্ষণের চেষ্টার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এছাড়া পলাতক আরেক যুবককে ধরতে অভিযান চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাসায় ফেরার পথে অন্তঃসত্ত্বা নার্সকে রাস্তা থেকে তুলে জঙ্গলে নিয়ে গণধর্ষণের চেষ্টা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৪১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০