সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

শহীদ মিনার ভাঙচুর: অভিযুক্ত আ’লীগ নেত্রীকে বাদ দিয়ে পুলিশের চার্জশিট! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:: শহীদ মিনার ভাঙার অভিযোগে সুগন্ধ্যা পৌর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের আলোচিত প্রধান শিক্ষিকা রিতা মন্ডলের করা দ্রুত বিচার আইনের মামলায় জেলা পরিষদ সদস্য, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শারমিন মৌসুমি কেকাকে অব্যাহতি দিয়ে অপর দুই আসামীর বিরুদ্ধে চার্জশীট প্রদান করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. হযরত আলী গত ২১ অক্টোবর এজাহার রেকর্ডের পর ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে এজাহারনামীয় আসামী শহর বিএনপি (ওমর গ্রুপ) সাধারণ সম্পাদক আনিচুর রহমান তাপু ও জেলা যুবমহিলা লীগের সহ-সভাপতি ফাতেমা শরীফকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন।
সুগন্ধা পৌর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মামলার বাদী রিতা মন্ডল অভিযোগে উল্লেখ করেন, গত ১৪ আগস্ট ঝালকাঠি শহর বিএনপি সাধারণ সম্পাদক আনিচুর রহমান তাপু, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, জেলা পরিষদ সদস্য, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকা ও জেলা যুবমহিলা লীগের সহ-সভাপতি ফাতেমা শরীফসহ অজ্ঞাত ১৪/১৫ জন আসামীরা সুগন্ধা আদর্শ পৌর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শহীদ মিনারটি ভেঙে ফেলে সেখানে বাণিজ্যিক ভবন ও স্টল নির্মাণ শুরু করে। মামলার বাদী প্রধান শিক্ষিকা রিতা মন্ডলসহ সাক্ষীরা তাদের ভয়ে এতে বাধা দিতে বা প্রশাসনকে জানাতে সাহস না পেলেও বিদ্যালয় পরিচালনার নতুন এডহক কমিটির সভাপতি সানাউল হক সানু গাজী দায়িত্ব গ্রহণের পর শহীদ মিনার ভাঙার ঘটনায় তিনি দ্রুত বিচার আইনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছেন।

এ বিষয়ে মামলায় অব্যাহতি প্রাপ্ত সুগন্ধা আদর্শ পৌর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকা জানান, প্রধান শিক্ষিক রিতা মন্ডল তার দুর্নীতি-অনিয়ম ও সেচ্ছাচারিতা ঢাকতে যে মিথ্যা-বানোয়াট মামলা করেছিল, সেটা পুলিশের তদন্তে ঘটনার প্রমাণিত হয়েছে। তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও সামাজিক ভাবে বিতর্কিত করার বিষয়ে তিনি এই মুহূর্তে আমি কোন পদক্ষেপ না নিলেও প্রকৃত সত্য কি হয়েছিল সেটা ঝালকাঠিবাসী ভবিষ্যতে দেখতে পাবেন।

এ ব্যাপারে চার্জশিটভুক্ত এক নম্বর আসামী শহর বিএনপি (ওমর গ্রুপ) সাধারণ সম্পাদক আনিচুর রহমান তাপু জানান, আমাকের রাজনৈতিক প্রতিহিংসামূলক এই মামলায় আসামী ও চার্জশিটভুক্ত করা হয়েছে। আমি একজন ব্যবসায়ী হিসাবে স্টল ভাড়া নেয়ার জন্য সেখানে গিয়েছিলাম। শহীদ মিনার ভাঙার তো প্রশ্নই ওঠেনা। তদন্তকারী কর্মকর্তা সঠিক তদন্ত না করে বাইরের লোক জড়িয়ে চার্জশিট দিয়েছে।’

এই মামলায় গ্রেপ্তার একমাত্র আসামী জেলা যুবমহিলা লীগের সহ-সভাপতি ফাতেমা শরীফের পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন করলে আদালত নামঞ্জুর করেন। আগামী ১১ নভেম্বর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক এএইচএম ইমরানুর রহমানের আদালত আগামী ১১নভেম্বর অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য করেছেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শহীদ মিনার ভাঙচুর: অভিযুক্ত আ’লীগ নেত্রীকে বাদ দিয়ে পুলিশের চার্জশিট! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:৫৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০