সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

ঝালকাঠিতে চাঁদাবাজি মামলায় দুই কাউন্সিলর সহ ৬ জন কারাগারে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০ ২৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলায় পৌরসভা কাউন্সিলর হুমায়ুন কবির খান এবং শাহ আলম খান ওরফে ফারসুসহ ৬জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চেয়ে তারা আত্মসমর্পণ করেন। পরে আদালতের বিচারক এএইচএম ইমরানুর রহমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

হুমায়ুন কবির খান এবং শাহ আলম খান সম্পর্কে আপন দুই ভাই। তারা ঝালকাঠি পৌরসভার ৬ এবং ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।

আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ১২ ডিসেম্বর আধিপত্য বিস্তার নিয়ে ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকার ব্যবসায়ী দুই ভাই ইদ্রিস শরীফ ও ইলিয়াস শরীফকে কুপিয়ে আহত করেন কাউন্সিলর হুমায়ুন কবির খান, কাউন্সিলর শাহ আলম খান, কিফায়েত নগর এলাকার বাসিন্দা খবির ব্যাপারী, রিয়াজ মৃধা, খলিল তালুকদার এবং হাসিবুল হাসান। একই দিন সদর উপজেলার কৃত্তিপাশা এলাকার মজিবুর রহমানের ছেলে ঠিকাদার নাঈম আহম্মেদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করাসহ তাকে মারধর করেন।

এ ঘটনায় ইদ্রিস শরীফ ও নাঈম আহম্মেদ ঝালকাঠি সদর থানায় হত্যাচেষ্টা ও চাঁদাবাজির আলাদা দুটি মামলা করেন। মামলার পর থেকে আসামিরা প্রায় ১০ মাস পলাতক ছিলেন। রোববার আসামিরা জামিনের জন্য আদালতে আত্মসমর্পণ করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠিয়ে দেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে চাঁদাবাজি মামলায় দুই কাউন্সিলর সহ ৬ জন কারাগারে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৫৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০