সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

ভোলায় সুদের টাকার জন্য প্রবাসীর স্ত্রীকে হাত বেঁধে নির্যাতন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি :: ভোলার তজুমদ্দিনে সুদের টাকার জন্য সৌদি প্রবাসির স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় দড়ি দিয়ে হাত বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতিতা প্রবাসীর স্ত্রী বাদী হয়ে তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শম্ভুপুর ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডের শিবপুর গ্রামের বাসিন্দা প্রবাসী রতন মিয়ার স্ত্রী বিবি জহুরা একই এলাকার নজরুলের (নজু) স্ত্রী পাখি বেগমের কাছ থেকে এক বছর পূর্বে ৭০ হাজার টাকা নেয়। কিছুদিন আগে জহুরা বেগম স্থানীয় শাহিন মাস্টার ও মোতাহারের উপস্থিতিতে ৭০ হাজার টাকা ফেরত দেয়। এ সময় পাখি বেগম সুদ বাবদ আরো ৩০ হাজার টাকা দাবি করেন। জহুরা বেগম জানান স্বামী প্রবাসে করোনার কারণে আয় করতে না পারায় তাদের দাবিকৃত টাকা পরিশোধ করতে পারেনি। তারা সুদের টাকা জন্য চাপাচাপির একপর্যায়ে বৃহস্পতিবার সকালে পাখি বেগম তার স্বামী নজরুল তার ভাই কবির ও হারুনসহ কয়েকজন মিলে আমাকে দড়ি দিয়ে হাত বেঁধে অমানবিক নির্যাতন করে। প্রতিবেশীরা থানায় সংবাদ দিলে পুলিশ এসে জহুরা বেগমকে উদ্ধার করে।

এ বিষয়ে অভিযুক্ত পাখি বেগমের সাথে সরজমিনে গিয়ে কথা বললে সুদের নয় খাজনার লেনদেনের কথা স্বীকার করে ৩০ হাজার টাকা পাওনা আছেন বলে দাবি করেন। এ টাকা নিয়ে কথা কাটাকাটি হলে জহুরাকে ভয়ভীতি দেখানোর জন্য দড়ি নিলে জহুরা নিজেই দড়ি দিয়ে হাত বাঁধেন। এ ঘটনায় নির্যাতনের শিকার জহুরা বেগম ৪জনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দেন।

এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় সুদের টাকার জন্য প্রবাসীর স্ত্রীকে হাত বেঁধে নির্যাতন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৫১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০