সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

স্বামীকে হত্যার ভয় দেখিয়ে টানা চার বছর এক গৃহবধূকে ধর্ষণ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০ ১৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামে স্বামীকে হত্যার ভয় দেখিয়ে টানা চার বছর এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ওই গৃহবধূকে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে সকালে নির্যাতনের শিকার গৃহবধূ হিজলা থানায় মামলা করেন। মামলায় গৃহবধূর প্রতিবেশী হিজলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া জামাল সরদারকে আসামি করা হয়েছে।

মামলায় গৃহবধূ অভিযোগ করেন, তার স্বামী মৎস্যজীবী। সাড়ে চার বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর থেকে তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন জামাল সরদার।

এরপর একদিন রাতে তার স্বামী নদীতে মাছ ধরতে যান। সেই সুযোগে জামাল সরদার ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় গৃহবধূ কৌশলে বের হয়ে পালিয়ে যান। তখন জামাল সরদার তার পিছু নেন এবং বলেন বাধা দিলে তার স্বামীকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেয়া হবে।

এরপর গৃহবধূকে প্রায় ধর্ষণ করতেন জামাল সরদার। এভাবে কয়েক মাস পেরিয়ে গেলে গৃহবধূকে বিয়ের আশ্বাস দেন জামাল সরদার। এর মধ্যে একদিন ধর্ষণের দৃশ্য মুঠোফোনে ধারণ করেন জামাল। পরে ধর্ষণের ভিডিও ইন্টারনেটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করে আসছিলেন। এক মাস আগে জামাল সরদারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় গৃহবধূকে দেখেন স্বামী। এরপর গৃহবধূকে মারধর করে স্বামী বাড়ি থেকে তাড়িয়ে দেন।

এসব অভিযোগ উল্লেখ করে বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূ বাদী হয়ে হিজলা থানায় জামাল সরদারকে আসামি করে মামলা করেন।

হিজলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মতিউর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে বৃহস্পতিবার সকালে জামাল সরদারের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে আসামি পলাতক। তাকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামীকে হত্যার ভয় দেখিয়ে টানা চার বছর এক গৃহবধূকে ধর্ষণ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০