সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

নরসিংদীতে রেলওয়ের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০ ১৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: নরসিংদীতে রেলওয়ের জায়গা দখল করে তৈরি করা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকায় শুরু হওয়া এ অভিযান চলবে বিকাল পর্যন্ত। রেলওয়ের বিভাগীয় ভু-সম্পত্তি কর্মকর্তা নজরুল ইসলাম উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক কে এম সালাহ উদ্দিন জানান, নরসিংদী এলাকায় দীর্ঘদিন ধরে রেলওয়ের জমি অবৈধভাবে দখল করে বাসা বাড়ি, দোকানপাটসহ বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করেছে প্রভাবশালীরা। নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে শুরু করে সাবেক রেলসড়কের বাসাইল শাপলা চত্বর পর্যন্ত দুই হাজার ছোট বড় অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। দোকানপাটসহ এসব অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হচ্ছে। আজ প্রথম দিন সকাল থেকে বিকাল পর্যন্ত ১২ শত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান তিনি। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নরসিংদীতে রেলওয়ের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:৪৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০