সংবাদ শিরোনাম ::
সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট

গৌরনদীতে ব্র্যাক ব্যাংকের সাবেক কর্মকর্তার লাশ ভাড়া বাসা থেকে উদ্ধার”

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৩:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০ ১৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের গৌরনদী উপজেলা গেট সংলগ্ন ভাড়াটিয়া বাসা থেকে শনিবার সন্ধ্যায় থানা পুলিশ ব্র্যাক ব্যাংকের সাবেক কর্মকর্তা পল্লব রায়ের (৪০) লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে একাকি বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে পল্লব রায় পরলোকগমন করেছেন।
জানা গেছে, যশোর জেলার মনিরামপুর উপজেলার ঝাপা এলাকার বাসিন্দা অশোক রায়ের পুত্র পল্লব রায় দীর্ঘদিন ব্র্যাক ব্যাংকের গৌরনদীর টরকী শাখার অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি মাদারীপুর শাখায় কর্মরত থাকাকালীন গত দেড়মাস পূর্বে করোনাকালীন ছাটাইয়ের ফলে সে চাকরিচ্যুত হন। টরকী শাখায় কর্মরত থাকাকালীন সময় থেকে পল্লব রায় তার স্ত্রী ও এক পুত্র সন্তানকে নিয়ে গৌরনদী উপজেলা গেটের রুহুল আমিনের বাসায় ভাড়া থাকেন। শুক্রবার বিকেলে স্ত্রী ও তার পুত্র সন্তানকে শ্বশুড়বাড়ি বাগেরহাটে দিয়ে আসেন পল্লব রায়। রাতে সে একাকি বাসায় ঘুমিয়ে ছিলেন। শনিবার বিকেল পর্যন্ত তার বাসার দরজা বন্ধ থাকায় স্থানীয়দের সন্দেহ হয়। তারা থানা পুলিশকে খবর দিলে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসার দরজা ভেঙ্গে পল্লব রায়ের লাশ উদ্ধার করেন।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান, লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গৌরনদীতে ব্র্যাক ব্যাংকের সাবেক কর্মকর্তার লাশ ভাড়া বাসা থেকে উদ্ধার”

আপডেট সময় : ০৫:১৩:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০