সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

ট্রাম্প ভোট দেবেন কাল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া বিমানে টেনেসি ছাড়ছেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া বিমানে টেনেসি ছাড়ছেনছবি: এএফপি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামীকাল শনিবার ফ্লোরিডায় আগাম ভোট দেবেন। হোয়াইট হাউস সূত্রে এ খবর পাওয়া গেছে। মুখপাত্র জুড ডিরে বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে আগাম ভোট দেবেন।’
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের বাসস্থান হচ্ছে ফ্লোরিডা। সেখানে তাঁর দুটি বিশাল গলফ রিসোর্ট আছে। এর মধ্যে একটি আছে ওয়েস্ট পাম বিচের আটলান্টিক বিচ টাউনে।

করোনাভাইরাস মহামারির মধ্যে অনেক মার্কিন নাগরিক এবার আগাম ভোটে উৎসাহী হয়েছেন

আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণের দিন। তবে এবার রেকর্ডসংখ্যক মার্কিন নাগরিক এবার আগাম ভোট দিচ্ছেন। এবার সেই কাতারেই যোগ দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। মূলত নির্বাচনের দিনে ভিড়ভাট্টা এড়াতেই করোনাভাইরাস মহামারির মধ্যে অনেক মার্কিন নাগরিক এবার আগাম ভোটে উৎসাহী হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ফক্স নিউজের খবরে বলা হয়েছে, আজ শুক্রবার সেন্ট্রাল ফ্লোরিডায় রিপাবলিকান পার্টির একটি র‌্যালি হওয়ার কথা রয়েছে। আশা করা হচ্ছে, সেই র‌্যালিতে প্রেসিডেন্ট ট্রাম্প উপস্থিত থাকতে পারেন।
গত বছর নিউইয়র্কের প্রাথমিক নাগরিক হওয়ার পরিকল্পনা প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তিনি বলেছিলেন, নিউইয়র্ক শহর ও রাজ্যের রাজনৈতিক নেতারা তাঁকে ভালোভাবে গ্রহণ করছেন না।
দ্য হিলের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের আগাম ভোট দেওয়ার সিদ্ধান্ত এক অর্থে স্ববিরোধিতা। কারণ, নির্বাচনের প্রচারাভিযান শুরু হওয়ার পর থেকেই ট্রাম্প ডাকে ব্যালট আদান-প্রদানের বিরোধিতা করে আসছেন। এতে কারচুপি হতে পারে বলেও মন্তব্য করেছিলেন ট্রাম্প। এখন সেই পথেই পা বাড়াচ্ছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ট্রাম্প ভোট দেবেন কাল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:৫৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০