সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

নারী কাউন্সিলরকে কোপালেন তারই সাবেক স্বামী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০ ১৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক:: সকালে হাঁটতে যাওয়া কুমিল্লা সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর নেহার বেগমকে ধারাল অস্ত্র দিয়ে কোপালেন তারই সাবেক স্বামী। আহত নেহার বেগম ১৬,১৭ ও ১৮ ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর। তার বাড়ি নগরীর দ্বিতীয় মুরাদপুর। বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নেহার বেগমের দ্বিতীয় ছেলে জহিরুল ইসলাম সুমন বলেন, আমার বাবা রফিকুল ইসলাম রুক্কু প্রায়ই মায়ের সঙ্গে ঝগড়া বিবাদ করত। অনেক অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিল বাবা। বিষয়টি নিয়ে আমরা পাঁচ ভাই-বোন অশান্তির মধ্যে দিন কাটাচ্ছিলাম। পরে পারিবারিক সিদ্ধান্তে ২০১৮ সালের জানুয়ারি মাসে মা নেহার বেগম বাবা রফিকুল ইসলাম রুক্কু মিয়াকে তালাক দেন। তারপর থেকে বাবা প্রায়ই মা নেহার বেগমকে মারধর করার হুমকি দিয়ে আসছিল।

বৃহস্পতিবার সকালে মা হাঁটতে বের হন। এ সময় বাবা রফিকুল ইসলাম ধারাল অস্ত্র দিয়ে মায়ের ঘাড় ও গলায় আঘাত করেন। স্থানীয়রা মাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মুশফিক আহমেদ জানান, নেহার বেগমের ঘাড়ে ধারাল অস্ত্রের আঘাত ছিল। অন্তত ৩০টি সেলাই লেগেছে। এখন তিনি আশঙ্কামুক্ত।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মো. আনোয়ারুল হক বলেন, আমরা অভিযুক্ত রফিকুল ইসলামকে আটক করতে অভিযান অব্যাহত রেখেছি। তবে কাউন্সিলর নেহার বেগমের পরিবার থেকে এখনো লিখিত অভিযোগ পাইনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নারী কাউন্সিলরকে কোপালেন তারই সাবেক স্বামী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৫২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০