সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

ভোলা-বরিশাল ব্রিজের কাজ শুরু করতে যাচ্ছি: তোফায়েল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক:: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, রাসেল বাঁচতে চেয়েছিল, কিন্তু খুনিরা তাকে বাঁচতে দেয়নি। শেখ রাসেল জাতির পিতা বঙ্গবন্ধুর অনেক আদরের ছিলেন। নিষ্পাপ রাসেলকে হত্যা করেছে চিন্তা করা যায় না। আজ জন্মদিনে তাকে স্মরণ করি, দোয়া করি। রোববার দুপুরে ভোলার গাজীপুর রোডের তোফায়েল আহমেদের বাসভবনে ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের অভিষেক ও বিশেষ বর্ধিত সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ স্মৃতিচারণ করে বলেন, বঙ্গবন্ধুর সঙ্গে শেখ রাসেলসহ আমি একবার জাপান সফরে গিয়েছিলাম। বঙ্গবন্ধু যখন বক্তব্য করছিলেন, তখন ছোট রাসেল আমার কাছে ছিলেন। আমি যখন বঙ্গবন্ধুর বাসভবনে যেতাম, রাসেল আমাকে দেখে বলতেন তোফায়েল ভাই এসেছে।

দেশের উন্নয়নের ফিরিস্তি তুলে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে চলেছেন। বাংলাদেশকে পৃথিবীর মধ্যে একটি মর্যাদাশালী দেশে রূপান্তরিত করেছেন। ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছিলাম, তিনি সেই পতাকা হাতে নিয়ে নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে, দক্ষতার সঙ্গে আজ কাজ করে চলেছেন। করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত পদক্ষেপ শুধু বাংলাদেশ না আন্তর্জাতিক পর্যায়েও প্রসংশিত হয়েছে। অনেক অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছেন যার জন্য আমাদের ব্যবসা বাণিজ্য সচল আছে। ভারতের থেকে আমাদের মাথাপিছু আয় বেশি।

কেন্দ্রীয় আ’লীগের এই নেতা আরও বলেন, ভোলা বরিশাল ব্রিজের কাজ আমরা শুরু করতে যাচ্ছি। পিপিপির মাধ্যমে এই ব্রিজটি করতে সক্ষম হব। এই ব্রিজটি হলে এখানে ইকনোমি জোন হবে। এবং ভোলায় যে গ্যাস আছে তা দিয়ে আমরা অনেক বড় বড় শিল্প-কল করাখানা গড়ে তুলতে পারব। পরে শেখ রাসেলের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলা-বরিশাল ব্রিজের কাজ শুরু করতে যাচ্ছি: তোফায়েল

আপডেট সময় : ০৬:০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০