সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

এবার ধর্ষণের বিরুদ্ধে দেশজুড়ে সমাবেশের ডাক পুলিশের। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০ ১৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

এবার ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সমাবেশের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। আগামীকাল শনিবার দেশজুড়ে ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় এ সমাবেশের অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা পুলিশের এ ভিন্নধর্মী উদ্যোগের বিষয়টি জানান।

তিনি জানান, শনিবার সকাল ১০টায় দেশের সব বিটে একযোগে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক ও মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন বলেও জানান তিনি।
পুলিশ সদর দপ্তর জানায়, সমাবেশে অংশগ্রহণকারীরা পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারীনির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানাবেন। এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন করাই এর মূল উদ্দেশ্য। প্র‌তি‌টি সমা‌বেশ স্ব-স্ব বি‌টের ফেসবুক পেই‌জে সরাস‌রি সম্প্রচার করা হ‌বে।

উল্লেখ্য, এর আগে ধর্ষণবিরোধী নানা কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন বেসরকারি সামাজিক ও ছাত্র সংগঠন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার ধর্ষণের বিরুদ্ধে দেশজুড়ে সমাবেশের ডাক পুলিশের। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০