সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:২৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গায় সকল দপ্তর প্রধানের সঙ্গে সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা জেলার সকল দপ্তর প্রধানের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভার সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে চুয়াডাঙ্গায় এসে তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন এবং সার ও বিদ্যুৎ নিয়ে অপপ্রচার প্রতিরোধে প্রশাসনকে সক্রিয় থাকার আহ্বান জানান।
তিনি বলেন, “সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে।
বৈচিত্র্যের মাঝেই আমাদের ঐক্যের শক্তি নিহিত।”পাহাড় আর সমতলের অসাধারণ মেলবন্ধনই আমাদের জাতীয় সংস্কৃতির শিকড়।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে; এখন ন্যায্যতা, জবাবদিহিতা ও আইনের ভিত্তিতে দেশ পরিচালিত হবে।

মন্ত্রী বলেন, বাংলার মানুষ বিশ্বের নানা প্রান্তে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখেছে। সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি—ফ্যামিলি কার্ড,কৃষক কার্ড বিতরণ, খাল খননসহ উন্নয়ন কার্যক্রম—জনগণের কল্যাণেই বাস্তবায়িত হচ্ছে। নজরুল বর্ষ উপলক্ষে সারা দেশে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনা ও জাতীয় সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি সতর্ক করে বলেন, “লোকালয়ে আগুন লাগলে দেবালয়ও রক্ষা পায় না।” তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান।এর আগে শনিবার রাতে চুয়াডাঙ্গা সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসক লুৎফুন নাহার ফুলেল শুভেচ্ছা জানিয়ে মন্ত্রীকে স্বাগত জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

আপডেট সময় : ০৯:২৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬