চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই'র শিশু কন্যা নিখোঁজ
চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ
- আপডেট সময় : ০৩:৪৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় প্রাইভেট পড়ে ফেরার পথে রেল পুলিশের এএসআই’র শিশু কন্যা নিখোঁজ হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার গুলশানপাড়া এলাকার বাসিন্দা এবং কুষ্টিয়া রেলওয়ে ফাঁড়িতে কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মালেকের মেয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রী মুসকান (৯)
প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিনের মতো শনিবার সকাল ৯টার দিকে মুসকান গুলশানপাড়া এলাকার স্থানীয় শিক্ষক মো. সারওয়ার আলমের বাড়িতে প্রাইভেট পড়তে যায়। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত তার পড়ার নির্ধারিত সময় ছিল।
কিন্তু পড়া শেষ হওয়ার পরও নির্ধারিত সময়ে মুসকান বাড়িতে ফিরে না আসলে ওই শিক্ষকের সাথে যোগাযোগ করে।দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় তার মা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং শিক্ষক সারওয়ারের বাড়িতে ও আশপাশের লোকজনের কাছে খোঁজ নিতে শুরু করেন। কিন্তু কোথাও তার কোনো সন্ধান মেলেনি। এরপর স্বজনদের বাড়ি এবং সম্ভাব্য সব জায়গায় মাইকিং ও খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো হদিস পাওয়া যায়নি।
পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করেছে।
























