সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

অবশেষে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র শিশু সিয়ামকে ফিরে পেল তার পরিবার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০ ১৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি।।নীলফামারীর ডিমলায় নিখোঁজের ২১দিন পর অবশেষে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র শিশু সিয়ামকেও ঢাকায় খুঁজে পেয়েছেন তার স্বজনেরা।একই ঘটনায় প্রায় নিখোঁজের ১৫ দিন পর শিশু রাকিবকে প্রথম ফিরে পেয়েছিল তার পরিবার।

জানা যায়,উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের শুটিবাড়ী বাজার এলাকার ব্যবসায়ী মোস্তাক খানের একমাত্র ছেলে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র সিয়াম খান (১৩) ও ডাবলু মৃধার ছোট ছেলে রাকিব মৃধা (১২)সহ ওই দুই শিশু গত ২২সেপ্টেম্বর বাড়ি থেকে খেলার কথা বলে বেড়িয়ে গিয়ে নিখোঁজ হয়।পরিবারের লোকেরা তাদের অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে পরেরদিন ২৩শে সেপ্টেম্বর ডিমলা থানায় সাধারণ ডায়েরি নং-৯৩৭,তারিখ ২৩/৯/২০২০ইং রুজু করেন।এক পর্যায়ে সিয়াম না ফিরলেও শিশু রাকিব গত ৬ অক্টোবর সকালে একাই নিজ বাড়িতে ফিরে আসে।পরে তার দেয়া আংশিক তথ্যের ভিত্তিতে সিয়ামের পরিবারের লোকেরা ঢাকায় অনেক খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে আসেন। তবে সদরঘাটে সিয়াম প্রথমদিকে যে সোহাগ নামের এক ব্যক্তির হয়ে পানি বিক্রি করতেন তাকে সিয়ামের সন্ধান মিললে তার পরিবারকে খবর দিতে অনুরোধ করেন।তারই ভিত্তিতে গত মঙ্গলবার (১৩ অক্টোবর)সদর ঘাটের ওই সোহাগ ঢাকা কমলাপুর রেলস্টেশনে সিয়ামকে কুলির কাজ করতে দেখে তার পরিবারকে খবর দেন।তার পরিবার ডিমলা থেকে ঢাকায় যাবার আগেই সিয়াম সেখান থেকে আবারও যদি অন্যত্রে চলে যান এমন সঙ্কায় ঢাকায় অবস্থানরত শিশু সিয়ামের বাবা মোস্তাক খাঁনের ফুফাতে ভাই রাকিবুল্লাকে কমলাপুরে পাঠিয়ে দিলে তিনি সেখানে গিয়ে শিশু সিয়ামের সন্ধান পান।পরে বুধবার (১৪ অক্টোবর)সেই রাকিবুল্লা সিয়ামকে তার বাড়িতে সাথে করে নিয়ে আসেন।

শিশু সিয়ামের বাবা মোস্তাক খাঁন এই প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমরা শিশু সিয়ামকে দেশের বিভিন্ন প্রান্তে খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়ি।এক পর্যায়ে সৃষ্টিকর্তার কৃপায় ও ঢাকা সদরঘাটের সোহাগ নামের এক ব্যক্তির সহযোগিতায় অবশেষে আমাদের সন্তানকে আমাদের বুকে ফিরে পেয়েছি আমরা। অভিযোগ অনেক থাকলেও সন্তানকে ফিরে পাওয়ায় আর কারো প্রতি আমাদের কোনো অভিযোগ নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অবশেষে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র শিশু সিয়ামকে ফিরে পেল তার পরিবার।

আপডেট সময় : ০৫:২৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০