নারীকে বিবস্ত্র করে নির্যাতন: বেগমগঞ্জের ওসি ক্লোজড। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০২:০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০ ১৬১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:: নোয়াখালীর বেগমগঞ্জ থানার ওসি হারুনুর রশীদকে ক্লোজড করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। তবে কি কারণে ক্লোজড করা হয়েছে তার কোনো ব্যাখ্যা দেননি জেলার এই শীর্ষ পুলিশ কর্মকর্তা।
এর আগে বেগমগঞ্জের এখলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় হাইকোর্ট থেকে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই ঘটনায় তদন্ত করে প্রতিবেদন ও একই সঙ্গে ওসির কোনো গাফিলতি আছে কিনা তাও রিপোর্টে দেওয়ার জন্য বলা হয়েছে।
সেক্ষেত্রে ধারাণা করা হচ্ছে, গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় ওসির বিরুদ্ধে তদন্ত কমিটি গাফিলতি পাওয়ার পরেই তাকে সরিয়ে নেওয়া হয়েছে। যদিও এই বিষয়টি নিয়ে নোয়াখালী পুলিশের দায়িত্বশীল কোনো কর্মকর্তা মন্তব্য করতে চাইছেন না।’


























