সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

দুই লাখ টাকার সমঝোতায় জড়িত থাকায় এসআই ক্লোজড। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক
মাদারীপুর শহরের ডিজিটাল অ্যাপোলো হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক প্রসূতির মৃত্যুর ঘটনায় পুলিশের উপস্থিতিতে দুই লাখ টাকায় মীমাংসা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকায় সদর থানার এসআই জহুরুল ইসলামকে শনিবার সকালে ক্লোজড করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ডাসার থানার আটিপাড়া গ্রামের অন্তঃসত্ত্বা রুনা আক্তারকে (২২) সকাল ৮টার দিকে ডিজিটাল অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয়। সকাল সাড়ে ১০টার দিকে ওই হাসপাতালের চিকিৎসক ডা. ফায়সাল কাবীর ও ডা. ফারজানা আফিয়া মেঘলা প্রসূতির সিজারিয়ান সেকশনের মাধ্যমে একটি ছেলে সন্তান ভূমিষ্ঠ করান।

এসময় চিকিৎসকের অবহেলায় ওই প্রসূতি মারা যান।
এই ঘটনায় শুক্রবার রাত ১০টার দিকে সদর থানার এসআই জহুরুল ইসলাম, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান মনির, শেয়ার মালিক জাকির দর্জি, স্থানীয় এক আওয়ামী লীগ নেতাসহ প্রভাবশালী একটি মহল দুই লাখ টাকার বিনিময় বিষয়টি মীমাংসা করেন। এই ঘটনায় পুলিশের উপস্থিতি থাকায় শনিবার সকালে জহুরুল ইসলামকে ক্লোজড করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর সার্কের সহকারী পুলিশ সুপার আবির হোসেন।

অন্যদিকে ওই হাসপাতালের চিকিৎসক ডা. ফায়সাল কাবীর ও ডা. ফারজানা আফিয়া মেঘলাকে তদন্তকালীন দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
এ ব্যাপারে মাদারীপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবির হোসেন জানান, ‘মীমাংসার বিষয়টি আমি শুনেছি। তবে স্পষ্টভাবে জানি না। এই মীমাংসার সময় পুলিশের এসআই জহুরুল ইসলাম উপস্থিত থাকার বিষয়টিও জেনেছি।

পরে পুলিশ সুপার তাকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করেছেন। এর বাহিরে তেমন কিছু জানি না। ’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুই লাখ টাকার সমঝোতায় জড়িত থাকায় এসআই ক্লোজড। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:৪৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০