সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

চলন্ত রিকশা থেকে টেনে নামিয়ে তরুণীকে গণধর্ষণ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০ ৩৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: চলন্ত রিকশা থেকে টেনে নামিয়ে এক (২২) তরুণীকে গণধর্ষণের খবর পাওয়া গেছে। এই ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মৌলভীপুকুরপাড় এলাকায়। বৃহস্পতিবার রাত ১২ টার দিকে বাসায় ফেরার পথে তরুণী গৃহবধূকে সিএনজিচালিত অটোরিকশা থেকে ৮ থেকে ১০ যুবক টেনে নামায়। পরে পাশে একটি ডাস্টবিনের আড়ালে নিয়ে তরুণীকে গণধর্ষণ করে। তরুণীকে উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বিজয় বসাক।
পুলিশ সূত্র জানায়, জেলার রাঙ্গুনিয়া থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে গতকাল রাত সাড়ে ১০ টার দিকে নগরের চান্দগাঁও এলাকায় নামেন ওই গৃহবধূ।
সেখানে থেকে রিকশায় নগরীর চকবাজারের বাসায় যাওয়ার জন্য রওনা হন। মৌলভী পুকুরপাড় এলাকায় এলে তাকে রিকশা থেকে নামিয়ে সড়কের পাশে একটি ডাস্টবিনের আড়ালে নিয়ে দলবেঁধে ধর্ষণ করে বখাটেরা। পরে রাতে উদ্ধার করে ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশের উপকমিশনার (উত্তর) বিজয় বসাক সাংবাদিকদের জানান, ওই নারী এ ঘটনায় মামলা করলে অভিযান চালিয়ে তাদের ৮জনকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করে যাচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চলন্ত রিকশা থেকে টেনে নামিয়ে তরুণীকে গণধর্ষণ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০