চরফ্যাশনে ঘুমন্ত পুত্রবধূকে ঝাপটে ধরে ধর্ষণ করলেন শ্বশুর : অতঃপর
- আপডেট সময় : ১২:২৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০ ১৮৩ বার পড়া হয়েছে

এম নোমান চৌধুরী, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :: ভোলার চরফ্যাশন উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগেশ্বশুর মোঃআব্দুল কাদের মাঝি (৫০) কে বুধবার রাতে চরফ্যাশন থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানাযায়, গত বৃহস্পতিবার (১ অক্টোবর গভীর) রাতে আব্দুল্লাহপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে শ্বশুরের বসতঘরে ঘটনা ঘটে। চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ অভিযোগ করেন, তার স্বামী চট্রগ্রামে দিনমজুরের কাজ করেন। ঘটনার রাতে তার স্বামী এবং শ্বাশুরী বাড়িতে ছিলেন না। শ্বশুর কাদের মাঝিসহ তিনি রাতে একই ঘরে ঘুমিয়েছিলেন। গভীর রাতে তার শ্বশুর ঘুমন্তবস্থায় ঝাপটে ধরে মুখে গামছা গুজে জোরপুর্বক তাকে ধর্ষণ করেন। এ সময় তিনি আত্মরক্ষার চেষ্টা করলে ধর্ষক শ্বশুর তাকে কামড়িয়ে ঠোঁটে এবং বুকে ক্ষত করে ফেলেন। এ ঘটনার পরপরই তিনি ধর্ষক শ্বশুরের হাত থেকে বাঁচতে পার্শ্ববর্তী চাচী শাশুরীর ঘরে আশ্রয় নেন। এ ঘটনায় তিনি বাদি হয়ে শ্বশুর কাদের মাঝিকে আসামী করে চরফ্যাশন থানায় গত শুক্রবার রাতে তিনি একটি লিখিত অভিযোগ দাখিল করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন মিয়া মামলা না নিয়ে সময় ক্ষেপন করন এবং বাদীনিকে আদালতে মামলা নেয়র পরামর্শ দেন।


























