সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

অর্থ আত্মসাতের দায়ে বিসিসি’র ৪ কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০ ১৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
    ডেক্স প্রতিবেদক

    বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ৪ কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। দুর্নীতি এবং অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগে চূড়ান্তভাবে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয় তাদের।

    গত ২৯ সেপ্টেম্বর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন সাক্ষরিত পৃথক অফিস আদেশে তাদের চাকরিচ্যুত করা হয়।

    তারা হলেন সিটি করপোরেশনের বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মশিউর রহমান, ট্রেড সুপারিন্টেনডেন্ট মো. আজিজুর রহমান, হাট বাজার শাখার সুপারিন্টেনডেন্ট নুরুল ইসলাম এবং প্রকৌশল শাখার উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ।

    এর মধ্যে প্রথম ৩ জন সাময়িক বরখাস্তকৃত ছিলেন। সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস এই তথ্য নিশ্চিত করেছেন।
    তিনি জানান, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মশিউর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, ট্রেড সুপারিন্টেনডেন্ট মো. আজিজুর রহমানের বিরুদ্ধে নামে-বেনামে বিভিন্ন স্থানে সিটি করপোরেশের স্টল বরাদ্দ নেয়া, হাট বাজার শাখার সুপারিন্টেনডেন্ট নুরুল ইসলামের বিরুদ্ধেও নামে-বেনামে স্টল বরাদ্দ ও বিভিন্ন স্টল থেকে অবৈধভাবে ভাড়া উত্তোলন এবং উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদের বিরুদ্ধে কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে আর্থিক সুবিধা নিয়ে করপোরেশনের রাস্তা কেটে ফেলার অভিযোগ রয়েছে।

    তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী চাকরি বিধিমালা-২০১০ এবং ৪র্থ পরিষদের নবম সাধারণ সভার রেজুলেশন অনুযায়ী তাদের ৪ জনকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অর্থ আত্মসাতের দায়ে বিসিসি’র ৪ কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৩০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০