সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

চাকরি দেয়ার নামে প্রতারণা, কারাগারে বহিষ্কৃত আ.লীগ নেতা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ ঘোষ বাপ্পী চেক প্রতারণা মামলায় জেলহাজতে গেছেন।

রোববার (০৪ অক্টোবর) ময়মনসিংহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

স্থানীয় সূত্র জানায়, দেবাশীষ ঘোষ বাপ্পী ভাইস চেয়ারম্যান থাকাকালীন ২০১৭ সালে উপজেলার সৈয়দগ্রাম গ্রামের রফিকুল ইসলামের (৫৪) কাছ থেকে তার ছেলে সুজন মিয়াকে রাজউকে নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরি দেয়ার কথা বলে সাত লাখ টাকা চুক্তি করে তিন লাখ টাকা নেন।

পরবর্তীতে চাকরি দিতে ব্যর্থ হয়ে নানা টালবাহানা করতে থাকেন। এ নিয়ে একাধিকবার শালিসও হয়। ২০১৯ সালের ১৫ অক্টোবর রফিকুলকে অগ্রণী ব্যাংক মুক্তাগাছা শাখার অনুকূলে এক লাখ ৫০ হাজার টাকার চেক দেন দেবাশীষ ঘোষ। চেক নিয়ে ব্যাংকে গেলে ব্যাংক হিসেবে কোনো টাকা না থাকায় চেক ডিসঅনার হয়।

পরবর্তীতে রফিকুল দেবাশীষের কাছে টাকা চাইলে অশ্লীল ভাষায় গালাগালসহ বিভিন্নভাবে হুমকি দেন চেয়ারম্যান। অবশেষে গত শনিবার রফিকুল ইসলাম বাদী হয়ে দেবাশীষ ঘোষকে আসামী করে মুক্তাগাছা থানায় প্রতারণা মামলা করেন।

এ মামলায় রোববার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাকরি দেয়ার নামে প্রতারণা, কারাগারে বহিষ্কৃত আ.লীগ নেতা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৫৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০