সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বানারীপাড়ায় কমিউনিটি পুলিশিং সভায় পুলিশ শাসক নয় সেবক…এএসপি আবু জাফর। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০ ১৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় মাদক,জঙ্গিবাদ, সন্ত্রাস, ইভটিজিং,বাল্যবিবাহ, নারীনির্যাতন, ও যৌতুক বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় সদর ইউনিয়নের গাভা-নরেরকাঠি গ্রামের বধ্যভূমি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু জাফর মোঃ রহমাতুল্লাহ বলেন বানারীপাড়াসহ বরিশাল জেলায় আইন শৃঙ্খলা সমুন্নত রয়েছে। পুলিশ ও জনতার সমন্বিত প্রয়াসে জেলা জুড়ে শান্তিময় পরিবেশ বিরাজ করছে। পুলিশ প্রমান করেছে তারা শাসক নয় জনগনের প্রকৃত সেবক। তিনি আরও বলেন এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ ভূমিকা পালণ করতে হবে। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুশিল রায় প্রমুখ। প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় এসময অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানার উপ-পরিদর্শক ওসমান গনী,গাভা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক সুখরঞ্জন সরকার,বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা,যুগ্ন সম্পাদক সজল চৌধুরী ও ফয়েজ আহমেদ শাওন,যুবলীগ নেতা স্বপন মাঝী প্রমুখ। এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার সহ¯্রাধিক নারী-পুরুষ এতে অংশ নেন। সভায় মাদক,জঙ্গিবাদ,সন্ত্রাস, ইভটিজিং নারীনির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক রোধ সহ এলাকার বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ডের বিষয়ে দিকনির্দেশনা মুলক আলোচনা করা হয়। সভা শেষে সাংস্কৃতিক অন্ষ্ঠুান অনুষ্ঠিত হয়। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় কমিউনিটি পুলিশিং সভায় পুলিশ শাসক নয় সেবক…এএসপি আবু জাফর। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:২৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০