সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

হাসানাত আব্দুল্লাহ’র হার্ট অ্যাটাক হয়েছে, বৃহস্পতিবার এনজিওগ্রাম। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০ ২১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক:: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির প্রধান ও সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ’র হার্ট অ্যাটাক হয়েছে। বৃহস্পতিবার (০১ অক্টোবর) এনজিওগ্রাম করার পর তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে গিয়ে চিকিৎসকরা একথা বলেছেন।
আবুল হাসানাতের ব্যক্তিগত সহকারী খায়রুল বাশার জানান, তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। চিকিৎসকরা জানিয়েছেন তার হার্ট অ্যাটাক হয়েছে। বৃহস্পতিবার এনজিওগ্রাম করা হবে। এরপর সিদ্ধান্ত জানাবেন চিকিৎসকরা।

পারিবারিক সূত্রে জানা গেছে- মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে সংসদ ভবনের বাসভবনে অসুস্থ হয়ে পড়লে ৯টার দিকে মন্ত্রীকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার সুস্থতা কামনায় দলের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

৭৫ বছর বয়সের আবুল হাসানাত আবদুল্লাহ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বরিশাল-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাসানাত আব্দুল্লাহ’র হার্ট অ্যাটাক হয়েছে, বৃহস্পতিবার এনজিওগ্রাম। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৫৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০