ভোলায় অস্ত্র ও মাদকসহ ০১ (এক) জন শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০১:৫১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০ ১৬৫ বার পড়া হয়েছে

র্যাব-৮ কর্তৃক ভোলায় অস্ত্র ও মাদকসহ ০১ (এক) জন শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার। অদ্য ২৯ সেপ্টেম্বর ২০২০ খ্রিস্টাব্দ তারিখ আনুমানিক ১৩.৩০ ঘটিকায় ভোলা জেলার সদর থানাধীন দক্ষিণ রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে (১) মোঃ আবুল বাশার সরদার(৩৫), পিতাঃ মোঃ কালু সরদার, সাং- দক্ষিণ রাজাপুর, থানাঃ ভোলা সদর, জেলাঃ ভোলা’কে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ আবুল বাশার সরদার(৩৫) এর নিকট থেকে (১) একটি ওয়ান শুটার গান, (২) একটি পিস্তল এবং (৩) ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ আবুল বাশার সরদার(৩৫) এর নামে ভোলা সদর থানাসহ বিভিন্ন থানায় ১৯ (উনিশ) টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামী একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, গণধর্ষণসহ কয়েকটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ঘটনার সত্যতা স্বীকার করে। উক্ত ঘটনায় র্যাব-৮ কর্তৃক গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
ভবিষ্যতে র্যাব-৮ এর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে


























