ঝালকাঠিতে অস্ত্রের মুখে পাথর ব্যবসায়ী টাকা ছিনতাই। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৬:০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০ ২১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন
ঝালকাঠিতে প্রতারণার মাধ্যমে পঞ্চগড়ের পাথর ব্যবসায়ী শেখ ফরিদ উদ্দিন এর কাছ থেকে অস্ত্রের মুখে জোর পূর্বক টাকা হাতিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।ঘটনার প্রকৃত বিবরণী থেকে জানা যায় শেখ ফরিদ উদ্দিন একজন প্রতিষ্ঠিত পাথর ব্যবসায়ী প্রতারক মাহাতাব উদ্দিন এর কাছ থেকে বিভিন্ন সময় পাথর ক্রয় করে থাকেন কিছুদিন পূর্বে প্রতারক মাহাতাব আমাকে বলে যে ঝালকাঠির অন্য একজন ঠিকাদার শাহজাহান হাওলাদার মামুনের পাথর লাগবে সেই সুবাদে মাহাতাব আমাকে ও আমার স্ত্রীর ছোট ভাই কে ঢাকা হতে ১৯/৯/২০২০ তারিখ বরিশাল নিয়ে আসে। পরদিন সকাল অনুমান ১০:২৫ ঘটিকার সময় আমি আমার প্রয়োজনীয় কাজে উত্তরা ব্যাংক বরিশাল শাখা হতে আমার নামীয় উত্তরা ব্যাংক পঞ্চগড় শাখা আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট হতে ৭৫০০০০/টাকা উত্তোলন করিতখন সঙ্গে থাকা মাহাতাব বলে জরুরিভাবে পাথর ক্রয় বিক্রয় সংক্রান্ত আলোচনার জন্য এখনই ঝালকাঠি যেতে হবে অন্যত্র শাহজাহান হাওলাদার মামুনকে আর পাওয়া যাবে না ।অতঃপরআমি সরল বিশ্বাসে উত্তোলনকৃত টাকা একটি ব্যাগের ভিতর রেখে মাহাতাবের প্রাইভেটকারযোগে আমিও আমার স্ত্রীর ছোট ভাই নুরুল ইসলাম বরিশাল হতে ১২:১৫ ঘটিকার সময় শাহজাহান হাওলাদার মামুনের ঝালকাঠি পৌরসভার পূর্ব বিকনা ১নঃ ওয়ার্ড এর বাসায় আসিআমার স্ত্রীর ছোট ভাই শাহজাহান হাওলাদার মামুনের বসত ঘরের বাহিরে অবস্থান করে এবং আমি মাহাতাব ও শাহজাহান হাওলাদার মামুন দ্বয় সাথে পাথর বিক্রয়সংক্রান্ত্র কথা বলার জন্য তাহার বসত ঘরের ভিতরে প্রবেশ করি এমত অবস্থায় অজ্ঞাত দুইজন লোক আমার দুই পাশে এসে দাঁড়ায় তখন তাদের পরিচয় জানতে চাইলেমাহাতাব ও শাহজাহান হাওলাদার মামুন আমার দুই হাত চেপে ধরে ও আমার ব্যাগের ভিতর উক্ত টাকা জোরপূর্বক নিয়ে যায়এবং উক্ত ব্যাগের ভেতর থাকা উত্তরা ব্যাংক পঞ্চগড় শাখার অনুকূলে চেক বই হাতে একটি পাতা স্বাক্ষর করতে বলে,আমি উক্ত চেকে স্বাক্ষর না করিলে অজ্ঞাত দুই জন সহ শাহজাহান হাওলাদার ও মাহাতাব আমাকে কিল-ঘুসি মারিয়া জখম করে এবং আমাকে দেশীয় অস্ত্র দেখিয়ে উত্তর চেকের স্বাক্ষর না করিলে খুন করে ফেলার হুমকি দেয় এবং উক্ত পাতায় ( নং ১৩৮৭৬৩২)জোরপূর্বক ৪০,০০০০ লক্ষ টাকা লিখে নেয়। এবং বলে ঘটনার বিষয়ে কাউকে বললে খুন জখম করার হুমকি প্রদান করে বাসা হতে বের করে দেয় উক্ত ঘটনার পর ২৩/৯/২০২০ তারিখ ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করা হয় মামলা নং ১৪ /১৮০ ধারা ৩৯৪ পেনাল কোড।
এ বিষয়ে ঝালোকাটি থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন অতি দ্রুত উন্নত তদন্তের মাধ্যমে আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে


























