সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

বরিশালে চাচার ধর্ষণে অন্তঃসত্ত্বা পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ভাতিজি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০ ২৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে চাচাতো চাচার ধর্ষণে পঞ্চম শ্রেণির শিশু শিক্ষার্থী ছয় মাসের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইতোমধ্যে উপজেলা জুড়ে আলোড়ন দেখা দিয়েছে।শিশুটির পরিবারের দাবি, একই বাড়ির দূরসম্পর্কের চাচা ভয়ভীতি আর নানা প্রলোভন দেখিয়ে ওই শিশু শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করায় সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। তবে লোকলজ্জার ভয়ে বিষয়টি তারা থানা পুলিশ পর্যন্ত না গড়িয়ে নিজেরা মীমাংসা করেছে বলে জানায়।
তবে এলাকাবাসী বলছে, এমন ঘটনার উপযুক্ত বিচার হোক। সঠিকভাবে তদন্তপূর্বক এ ঘটনায় অভিযুক্তকে আইনের মাধ্যমে যেন কঠোর শাস্তি দেয়া হয়।

স্থানীয় ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বামরাইল ইউনিয়নের মুগাকাঠী গ্রামের করিম খানের ছেলে আমিনুল খানের (২২) বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুটি একই বাড়ির আমিনুল খানের চাচাতো ভাইয়ের মেয়ে। সম্প্রতি ওই শিশুর শারীরিক অবস্থা দেখে পরিবারের সন্দেহ হলে তার অন্তঃসত্ত্বা বিষয়টি ধরা পড়ে। এরপর ওই শিশু শিক্ষার্থী তার পরিবারসহ স্থানীয়দের কাছে পুরো ঘটনা জানায়।

ভুক্তভোগী শিশুর মা বলেন,‘অভিযুক্ত আমিনুল সম্পর্কে তার চাচাতো দেবর। তাই থানায় মামলা না দিয়ে বিষয়টি উভয় পরিবার নিজেদের মধ্যে মীমাংসা করেছে’।

তবে কী মীমাংসা হয়েছে সে সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেনি।

এদিকে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউল আহসান ঘটনা সম্পর্কে বলেন, এ ধরনের কোনো ঘটনার অভিযোগ এখনো পাইনি। ওই শিশুর পরিবার থেকে অভিযোগ দেয়া হলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে চাচার ধর্ষণে অন্তঃসত্ত্বা পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ভাতিজি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৩৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০