সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

বানারীপাড়ায় প্রধানমন্ত্রীকে কটুক্তি:আওয়ামী লীগ নেতার মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় জাকির হোসেন নামের এক বিএনপি সমর্থকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বানারীপাড়া আমলী আদালতে উপজেলা আওয়ামী লীগের সদস্য এইচ এম হাফিজুর রহমান মামুন এ মামলা দায়ের করেন। মামলাসূত্রে জানা গেছে গত ৪ সেপ্টেম্বর সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার বাজার জামে মসজিদে নামাজ আদায় করতে যান আওয়ামী লীগ নেতা এইচএম হাফিজুর রহমান মামুন। নামাজের প্রাক্কালে তিনি মসজিদের ইমাম হাফেজ মো. মাঈনুদ্দিনের সঙ্গে কোভিড-১৯ প্রাণঘাতি নভেল করোনাভাইরাস প্রসঙ্গে আলোচনা করেন। এসময় মুসল্লী জাকির হোসেন বলেন করোনা হাসিনার সৃষ্টি,হাসিনাকে টিভিতে দেখলে সেইদিনটি আমার খারাপ যায়। প্রধানমন্ত্রীকে নিয়ে তার এ ঔদ্বত্যপূর্ণ কটুক্তির তাৎক্ষনিক তীব্র প্রতিবাদ করে মামুন বিষয়টি মুঠোফোনে সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান আ.মন্নান মৃধা,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মন্টু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মৃধাকে জানান। পরের দিন ৫ সেপ্টেম্বর বিকাল ৫টায় এ নিয়ে সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান আ.মন্নান মৃধা,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মৃধা, আওয়ামী লীগ নেতা বজলুর রহমান,মসজিদ কমিটির সভাপতি আবু সাদেক মোহাম্মদ ওয়াদুদ,আউয়ার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আ.হালিম,বাজার কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মৃধা,ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ হাওলাদার,যুবদল নেতা আ. রহমান প্রমুখ মসজিদে শালিস বৈঠকে বসেন। বৈঠকের এক পর্যায়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মৃধা বলেন জাকির হোসেন তুমি তোমার দোষ স্বীকার করো। এসময় জাকির হোসেন তার দোষ স্বীকার করেন। প্রধানমন্ত্রীকে নিয়ে ঔদ্বত্যপূর্ণ এ মন্তব্যে শুধু দোষ স্বীকার করার এ শালিসী মনোপুত না হওয়ায় এইচএম হাফিজুর রহমান মামুন বৈঠকস্থল ত্যাগ করে চলে যান। পরে তিনি বাদী হয়ে জাকির হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ১০ সেপ্টেম্বর প্রথমে বানারীপাড়া থানায় সাধারণ ডায়েরী ও ১৩ সেপ্টেম্বর বরিশাল আদালতে এ মামলা দায়ের করেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় প্রধানমন্ত্রীকে কটুক্তি:আওয়ামী লীগ নেতার মামলা

আপডেট সময় : ০৮:২০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০