সংবাদ শিরোনাম ::
মসজিদে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ২৫। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৪৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০ ১৫২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় আবুল বাশার (৫১) নামে আর একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে।
রবিবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে চিকিৎসাধীন অবস্থায় আবুল বাশার নামে আরও একজনের মৃত্যু হয়েছে। মসজিদে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে।
এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এরমধ্যে ২৫ জনের মৃত্যু হয়েছে।


























