সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বরিশালে মাদক নিরাময় কেন্দ্রে ধরে নেওয়ার সময় ধস্তাধস্তি ও মারধরে যুবকের মৃত্যু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০ ১৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালে মাদক নিরাময় কেন্দ্রে নেয়ার সময় ধস্তাধস্তি এবং মারধরে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর রূপাতলী রেডিও স্টেশন এলাকায় এই ঘটনা সংঘটিত হয়। এ ঘটনায় রূপাতলী এলাকার ড্রীম লাইফ মাদক নিরাময় কেন্দ্রের মালিকসহ ৫ জনকে পুলিশ আটক করেছে। নিহত যুবক সুমন খান (৩৫) একই এলাকার মৃত ছত্তার খানের ছেলে।

সে মাদকসক্ত হওয়ায় গত ৬ মাস ধরে ওই কেন্দ্রে চিকিৎসাধীন ছিলো বলে জানিয়েছেন তার স্বজনরা। আটককৃতরা হলো উজ্জ্বল সমাদ্দার, মো. রায়হান, ফজলে রাব্বি, বায়জিদ হোসেন ও আবুল কালাম।
স্থানীয় ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির মোল্লা জানান, সুমন একই এলাকায় ড্রীম লাইফ নামে একটি মাদক নিরাময় কেন্দ্রে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সে ওই কেন্দ্র থেকে পালিয়ে বাড়িতে যায়।

খবর পেয়ে মাদক নিরাময় কেন্দ্রের লোকজন তাকে ধরে নিতে গেলে সুমনের সাথে তাদের বাকবিতন্ডা এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তারা সুমনকে শারীরিক নির্যাতন করে এবং বেঁধে ফেলে। এ সময় নিস্তেজ হয়ে যায় সুমন। স্বজনরা তাকে শের-ই বাংলা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্র্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। সুমনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী মাদক নিরাময় কেন্দ্রের ৫ জনকে ঘিরে রাখে।
পরে পুলিশ তাদের আটক করে।
নিহতের মা ও বোন জানায়, সুমনকে চিকিৎসার জন্য নিরাময় কেন্দ্রে দেয়া হয়েছিলো। সে বাড়ি এলে তাকে ধরে নেয়ার নামে বেঁধে চ্যাংদোলা করে নির্যাতন করে হত্যা করা হয় বলে অভিযোগ তাদের। তারা অভিযুক্তদের বিচার দাবী করেন।

কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহমান মুকুল জানান, ময়নাতদন্তের জন্য সুমনের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদক নিরাময় কেন্দ্রের ৫ কর্মচারীকে পুলিশ আটক হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে মাদক নিরাময় কেন্দ্রে ধরে নেওয়ার সময় ধস্তাধস্তি ও মারধরে যুবকের মৃত্যু।

আপডেট সময় : ০৪:৩৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০